• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

বিনোদন

শপিং মলের চলন্ত সিঁড়িতে দুর্ঘটনায় আহত তাসনিয়া ফারিণ

প্রকাশ: শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২ ৫:১০
আপডেট: শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২ ৫:১০

 

শুক্রবার (২ ডিসেম্বর) রাতে বাবাকে নিয়ে রাজধানীর যমুনা ফিউচার পার্ক শপিং মলের চলন্ত সিঁড়িতে দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। এখন তিনি হাসপাতালে চিকিৎসাধীন। বাবার সঙ্গে বিপণিবিতানের নিচতলা থেকে দোতলায় উঠতে গিয়ে চলতি সিঁড়িতে দুর্ঘটনাটি ঘটে। চলন্ত অবস্থায় সিঁড়ির একটি রড বের হয়ে ফারিণের পায়ে আঘাত করে। এতে রডটি তার পায়ের মাংসে ঢুকে যায়। এতে প্রচুর রক্তক্ষরণ হয়েছে তার।

খবরটি পেয়ে ঘটনাস্থলে ছুটে যান নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। তিনি জানান, শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঘটনাটি ঘটে। ফারিণ তার বাবাকে সঙ্গে করে বিপণিবিতানের নিচতলা থেকে দোতলায় উঠতে গিয়ে চলতি সিঁড়িতে দুর্ঘটনাটি ঘটে। এতে তার দুই পা জখম হয়েছে। দুর্ঘটনার পর ফারিণকে রাজধানীর একটি হাসপাতালে নেওয়া হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে রাতেই বাসায় নেওয়া হয়েছে তাকে। তবে থাকতে হবে বিশ্রামে।

ঘটনাটি ঘটলো কেমন করে, ফারিণের বক্তব্য থেকে নির্মাতা রাজ বলেন, ‘ফারিণ মার্কেটের চলন্ত সিঁড়ি দিয়ে নিচতলা থেকে দোতলায় উঠছিলো। সঙ্গে তার বাবাও ছিলেন। চলন্ত অবস্থায় সিঁড়ির একটি রড বের হয়ে ফারিণের পায়ে আঘাত করে। আঘাতটা এতো বেশি ছিলো যে, তার পরনের প্যান্টও ছিঁড়ে যায়। রড পায়ের মাংসে ঢুকে যায়। প্রচুর রক্তক্ষরণ হয়েছে। এটা খুবই দুঃখজনক।’

এদিকে ক্ষুব্ধ ফারিণ জোরকণ্ঠে বলছেন, ‘আমার কাছে মনে হয়েছে, এটি শপিংমল কর্তৃপক্ষের চরম অব্যবস্থাপনা। এত বড় একটি শপিং মলে ক্রেতাদের জীবনের নিরাপত্তা নেই। এর বিচার হওয়া দরকার।

তাসনিয়া ফারিণকে বলা হয় সময়ের সবচেয়ে উল্লেখযোগ্য টিভি-ওটিটি অভিনেত্রী। ১৫ ডিসেম্বর মুক্তি পাবে তার আলোচিত ওয়েব সিরিজ ‘কারাগার’-এর দ্বিতীয় কিস্তি।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম