• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

শিবচর থানার ওসি আজহার আলী ক্লোজড

প্রকাশ: শনিবার, ২ আগস্ট, ২০২৫ ১:৪৯
আপডেট: শনিবার, ২ আগস্ট, ২০২৫ ১:৪৯

 

মাদারীপুর প্রতিনিধি

ছবি: সংগৃহীত

মাদারীপুর জেলার শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহার আলীকে ক্লোজড করা হয়েছে। এ বিষয়টি নিশ্চিত করেছেন মাদারীপুর পুলিশ সুপার মো. নাঈমুল হাছান।

যোগদানের মাত্র ২২ দিন পর, শুক্রবার (১ আগস্ট) তাকে শিবচর থানা থেকে প্রত্যাহার করে মাদারীপুর পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

জানা গেছে, আজহার আলী সুমন গত ৯ জুলাই শিবচর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। মাত্র ২২ দিন পর, শৃঙ্খলাভঙ্গের দায়ে শুক্রবার তাকে ক্লোজড করে মাদারীপুর পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

তবে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কী অভিযোগ রয়েছে, তা আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। থানা সূত্রে জানা গেছে, জনস্বার্থে তাকে শিবচর থানা থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

এদিকে তার বিরুদ্ধে দায়িত্ব পালনকালেই বিভিন্ন অনৈতিক সুবিধা গ্রহণের একাধিক অভিযোগ উঠেছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।

মাদারীপুর পুলিশ সুপার মো. নাঈমুল হাছান বলেন, প্রশাসনিক কারণে শিবচর থানার ওসিকে ক্লোজড করা হয়েছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম