• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে যুক্ত থাকায় ছাত্রলীগের ২১ নেতা কর্মীকে বহিষ্কার

প্রকাশ: রবিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৩ ৯:৪২
আপডেট: রবিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৩ ৯:৪২

 

শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে যুক্ত থাকায় বাংলাদেশ ছাত্রলীগের অন্তর্গত ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও সরকারি শহিদ সোহরাওয়ার্দী কলেজ শাখার ২১ নেতা কর্মীকে বহিষ্কার করেছে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ।

রবিবার (১২ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতে সংগঠনবিরোধী, শৃঙ্খলা পরিপন্থী, অপরাধমূলক এবং সংগঠনের মর্যাদা ক্ষুণ্ণ হয় এমন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে নাজমুল হাসান রুপু (সাবেক মানব সম্পদ বিষয়ক উপ-সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ), তানজীর আরাফাত তুষার (যুগ্ম-সাধারণ সম্পাদক, কবি জসিম উদদীন হল ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয়), আসাদুল্লাহ আসাদ (সমাজসেবা সম্পাদক, ফজলুল হক হল ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয়), মাহিদুর রহমান বাধন (পরিবেশ বিষয়ক সম্পাদক, ফজলুল হক হল ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয়), রিয়াজ আহমেদ পলক (গণযোগাযোগ ও উন্নয়ন সম্পাদক, ফজলুল হক হল ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয়), জিহাদুল ইসলাম (উপ-দপ্তর সম্পাদক, ফজলুল হক হল ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয়), আল কাওসার (অর্থ বিষয়ক উপ-সম্পাদক, ফজলুল হক হল, ঢাকা বিশ্ববিদ্যালয়), শাওন চৌধুরী (গ্রন্থণা ও প্রকাশনা বিষয়ক উপ-সম্পাদক, ফজলুল হক হল ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয়), ফাহিম তাজওয়ার জয় (সদস্য, মাস্টার দা সূর্যসেন হল ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয়), সাজিদ আহমেদ (সদস্য, মাস্টার দা সূর্যসেন হল ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয়), রাহুল রায় (কর্মী, জগন্নাথ হল ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয়), মো: তারেক (কর্মী, ফজলুল হক হল ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয়), ফজলে নাবিদ সাকিল (কর্মী, বিজয় একাত্তর হল ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয়), মো: রাহাত রহমান (কর্মী, বিজয় একাত্তর হল ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয়), সাদিক আহাম্মদ (কর্মী, বিজয় একাত্তর হল ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয়), অসিত পাল (পরিবেশ বিষয়ক সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা), মারুফ ইসলাম (যুগ্ম- সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা), শাহ আলম রাতুল (সহ-সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা), নূর মোহাম্মদ নাবিল (কর্মী, বাংলাদেশ ছাত্রলীগ, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা), কামরান সিদ্দিক রাশেদ (কর্মী, বাংলাদেশ ছাত্রলীগ, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা) এবং রাকিবুল ইসলাম রাকিব (কর্মী, বাংলাদেশ ছাত্রলীগ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ শাখা) কে বাংলাদেশ ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হলো।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, একইসাথে বাংলাদেশ ছাত্রলীগের সকল সাংগঠনিক ইউনিটকে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক পরিবেশ সমুন্নত রাখা, গঠনতান্ত্রিক আদর্শিক রাজনৈতিক সংস্কৃতি বজায় রাখা ও স্মার্ট ক্যাম্পাসের উপযোগী স্মার্ট ছাত্ররাজনীতি বিনির্মাণে সচেষ্ট থাকার নির্দেশনা দেয়া হল।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম