• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

শেখ হাসিনা ক্ষমতায় গিয়ে মুক্তিযোদ্ধার ডিলার সেজেছিলেন: মামুনুল হক

প্রকাশ: শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪ ১১:১১
আপডেট: শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪ ১১:১১

 

জনতার আওয়াজ ডেস্ক
খেলাফত মজলিসের মহাসচিব মামুনুল হক বলেছেন, শেখ হাসিনার পরিবারের কেউ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেননি। তার পরও তারা ক্ষমতায় গিয়ে মুক্তিযোদ্ধার ডিলার সেজেছিল। শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে ময়মনসিংহের নান্দাইলের চণ্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে আয়োজিত এক গণসমাবেশে তিনি এ কথা বলেন।

হেফাজতে ইসলামের আন্দোলন ও ছাত্র-জনতার বিপ্লবে সংঘটিত গণহত্যার বিচার ও নৈরাজ্যবাদদের বিরুদ্ধে গণজাগরণ সৃষ্টির লক্ষ্যে এ গণসমাবেশের আয়োজন করা হয়।

এর আগে তিনি ঈশ্বরগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে গণসমাবেশে বক্তব্য দেন।
মামুনুল হক বলেন, ‘গত ৫ আগস্টের স্বাধীনতাকে ছিনিয়ে নিতে এখনো প্রশাসনে ঘাপটি মেরে বসে আছে হাসিনার লোকজন।’ তাদের চিহ্নিত করে ব্যবস্থা নিতে অন্তর্বর্তী সরকারকে তাগিদ দেন তিনি।

অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ করে তিনি বলেন, ‘দেশবিরোধী ও দেশের স্বার্থবিরোধী কোনো কথা আমরা বরদাশত করব না।

ইসলামের বিরুদ্ধে কোনো এজেন্ডা বাস্তবায়ন করতে দেব না। আপনারা আমাদের সম্মিলিত সংগ্রামের ফসল। আমরা চাই না আবার ফ্যাসিবাদ জন্ম নিয়ে আপনাদের ব্যর্থ করে দিক।’
শেখ হাসিনাকে উদ্দেশ করে মামুনুল হক বলেন, ‘আপনি না বলেছিলেন শেখের বেটি পালায় না।

এখন বাংলাদেশের মানুষ আপনারাই বলেন, উনি কী করেছেন?’

আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘এ কেমন আপনাদের নেত্রী? সব রেখে পালিয়ে গেছেন। তিনি বাংলাদেশকে ভারতের একটি অঙ্গরাজ্য বানাতে চেয়েছিলেন। তার প্রমাণ তিনি নিজেই দিয়েছেন ভারতে পালিয়ে গিয়ে। অন্য দেশ তাকে গ্রহণও করেনি।’

খেলাফত যুব মজলিসের নান্দাইল উপজেলা শাখার সভাপতি মো. জুবায়ের আহম্মেদের সভাপতিত্বে এতে আরো উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব জালাল উদ্দিন আহম্মদ, নান্দাইল উপজেলা ইত্তেফাকুল উলামার সভাপতি মুফতি ইব্রাহিম কাসেমী ও নান্দাইল উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি আবুল হাসিম।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম