• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

খেলা

শ্রীলঙ্কা সফরে বিশ্রামে সালমা-রুমানা, দলে নতুন মুখ সুলতানা

প্রকাশ: বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩ ৩:৫৯
আপডেট: বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩ ৩:৫৯

 

আসন্ন শ্রীলঙ্কা সফরের জন্য জাতীয় নারী দলের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।মঙ্গলবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় ঘোষিত দলটি তিন ম্যাচের ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ২৫ এপ্রিল শ্রীলঙ্কার উদ্দেশে রওনা হবে।

আগামী ২৯ এপ্রিল পি সারা ওভালে শুরু হবে ওয়ানডে সিরিজ। এর মধ্যে ওয়ানডে সিরিজটি আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপের অন্তর্ভূক্ত। এর আগে, ২৭ এপ্রিল এই ফরম্যাটে একটি অনুশীলন ম্যাচ খেলবে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার প্রেসিডেন্ট একাদশ।  এই সফর থেকে বিশ্রাম দেওয়া হয়েছে দুই সাবেক অধিনায়ক সালমা খাতুন ও রুমানা আহমেদকে।

এছাড়া দলের পরীক্ষিত পেসার মারুফা আক্তারও থাকছেন না দলে। প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন সুলতানা খাতুন। সম্প্রতি প্রথমবারের মতো আয়োজিত নারী জাতীয় লিগে তিন ইনিংসে ৮৯ গড়ে ৮৯ রান করেছিলেন এই মিডল-অর্ডার ব্যাটার। এছাড়া ওয়ানডেতে প্রথমবার সুযোগ পেয়েছেন স্পিন অলরাউন্ডার স্বর্ণা আক্তার।  

একই ভেন্যুতে ওয়ানডে সিরিজের বাকি দুই ম্যাচ যথাক্রমে ২ এবং ৪ মে। এরপর ৭ মে টি-টোয়েন্টি ফরম্যাটের অনুশীলন ম্যাচ খেলবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা প্রেসিডেন্ট একাদশ। ৯ মে সিংহলিজ স্পোর্টস ক্লাবে অনুষ্ঠিত হবে প্রথম টি-টোয়েন্টি। একই ভেন্যুতে বাকি দুই ম্যাচ হবে ১১ এবং ১২ মে।

বাংলাদেশ দল: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), ফারজানা হক পিংকি, শামীমা সুলতানা, ফাহিমা খাতুন, মুর্শিদা খাতুন, জাহানারা আলম, সানজিদা আক্তার মেঘলা, সোবহানা মুস্তারী, লতা মণ্ডল, স্বর্ণা আক্তার, নাহিদা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, রিতু মনি, দিশা বিশ্বাস, রাবেয়া, সুলতানা খাতুন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম