• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

সব দলের অংশগ্রহণে নির্বাচন চায় গণতন্ত্রী পার্টি

প্রকাশ: বুধবার, ২০ জুলাই, ২০২২ ১:১৯
আপডেট: বুধবার, ২০ জুলাই, ২০২২ ১:১৯

 

সিনিয়র করেসপন্ডেন্ট

সব দলের অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চায় গণতন্ত্রী পার্টি। এছাড়া সব নির্বাচনে ইলেকট্রিক ভোটিং মেশিনের (ইভিএম) ব্যবহার চায় দলটি।

বুধবার (২০ জুলাই) নির্বাচন কমিশন ভবনে আয়োজিত সংলাপে লিখিত বক্তব্যে এ কথা বলেন দলটির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন।

শাহাদাত হোসেন বলেন, এবারের কমিশন যেহেতু সাংবিধানিক ১১৮ অনুচ্ছেদ অনুযায়ী গঠিত হয়েছে। তাই আপনাদের (ইসি) কাছে জনগণের দায়িত্ব ও প্রত্যাশা অনেক বেশি। গণতন্ত্রী পার্টি চায় সবদলের অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। ‘আমার ভোট আমি দেব, যাকে ইচ্ছে তাকে দেবো’ এ নীতির আলোকে নির্বাচন অনুষ্ঠান করতে হবে। এছাড়া নির্বাচনে কালো টাকা, পেশীশক্তির ব্যবহার বন্ধ করার লক্ষ্যে সবধরনের ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন তিনি।

তিনি আরও বলেন, স্বাধীনতাবিরোধী রাজনৈতিকদল ও যুদ্ধাপরাধী ব্যক্তি নির্বাচনে অযোগ্য বলে বিবেচিত হবে। এছাড়া প্রতিটি ক্ষেত্রেই ইভিএমের মাধ্যমে নির্বাচন করা যেতে পারে। তবে, ইভিএম যেহেতু মেশিন, তাই কোনো অবস্থাতেই যাতে কেউ প্রযুক্তি ব্যবহার করে হ্যাকিং না করতে পারে সে ব্যাপারে ইসিকে সর্তক থাকতে হবে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম