• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

আন্তর্জাতিক

সমুদ্র পথে স্প্যানিশ যাওয়ার পথে ৩০০ অভিবাসী নিখোঁজ

প্রকাশ: সোমবার, ১০ জুলাই, ২০২৩ ১২:১৬
আপডেট: সোমবার, ১০ জুলাই, ২০২৩ ১২:১৬

 

আন্তর্জাতিক ডেস্ক
সমুদ্র পথে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের দিকে যাওয়ার সময় অন্তত ৩০০ জন আফ্রিকান অভিবাসী নিখোঁজ হয়েছেন। তারা পৃথক তিনটি নৌকায় ছিলেন।

অভিবাসীদের অধিকার রক্ষায় কাজ করা স্প্যানিশ সংস্থা ওয়াকিং বর্ডারস এই তথ্য সামনে এনেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। স্প্যানিশ এই সংস্থাটি ক্যামিনাডো ফ্রন্টিরাস নামেও পরিচিত।

রয়টার্স তাদের প্রতিবেদনে বলেছে, সেনেগাল থেকে সমুদ্র পাড়ি দিয়ে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে যাওয়ার সময় তিনটি অভিবাসী নৌকায় ভ্রমণকারী অন্তত ৩০০ জন নিখোঁজ হয়েছেন বলে অভিবাসন পর্যবেক্ষণ সংস্থা ওয়াকিং বর্ডারস রোববার জানিয়েছে।

ওয়াকিং বর্ডারসের হেলেনা ম্যালেনো রয়টার্সকে জানিয়েছেন, এই তিনটি নৌকার মধ্যে দু’টি নৌকা স্পেনে পৌঁছানোর চেষ্টায় সেনেগাল ছেড়ে যাওয়ার পর থেকে ১৫ দিন ধরে নিখোঁজ রয়েছে। এই দু’টি নৌকার একটিতে প্রায় ৬৫ জন লোক এবং অন্যটিতে ৫০ থেকে ৬০ জন আরোহী ছিল।

আর তৃতীয় নৌকাটি গত ২৭ জুন সেনেগাল ছেড়ে যায় এবং এতে প্রায় ২০০ জন আরোহী ছিল। সেনেগাল ছেড়ে স্পেনের উদ্দেশে রওনা করার পর এই তিনটি নৌকায় আরোহী ব্যক্তিদের পরিবার তাদের সঙ্গে কোনো যোগাযোগ করতে পারেনি বলে ম্যালেনো জানিয়েছেন।

জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থার তথ্য অনুসারে, ২০২২ সালে ক্যানারি দ্বীপপুঞ্জের উপকূলে পৌঁছানোর প্রচেষ্টায় কমপক্ষে ৫৫৯ জন মারা গেছেন। এর মধ্যে ২২ জন শিশু।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম