• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

সরকারের ধারাবাহিকতায় দেশ এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী

প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২ ১:৩৮
আপডেট: বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২ ১:৩৮

 

গণতান্ত্রিক সরকারের ধারাবাহিকতা আছে বলেই দেশ এগিয়ে যাচ্ছে মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিশ্বে উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে বাংলাদেশ।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকালে গণভবন থেকে ভার্চুয়ালি এক অনুষ্ঠানে যুক্ত হয়ে তিনি একথা বলেন।

বাংলাদেশ সেনাবাহিনীর সিএমপি সেন্টার ও স্কুল সভার সেনানিবাস সদর দফতর ৭১ মেকানাইজড ব্রিগেড, ১৫ ইস্ট বেঙ্গল, ৪০ ইস্ট বেঙ্গল, ৯ বীর এবং ১১ বীর মেকানাইজড-এ পতাকা উত্তোলন অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, আধুনিক সমরাস্ত্র ও প্রশিক্ষিত সশস্ত্র বাহিনী গড়ে তুলেছে বাংলাদেশ। তবে আমরা যুদ্ধ চাই না। সকলের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে চলতে চাই।

বিশ্বে দুর্ভিক্ষের আভাস দেখা যাচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আমরা যাতে খাদ্য ঘাটতিতে না পড়ি সেজন্য নিজেদের খাদ্য নিজেরা উৎপাদন করব।

নেতৃত্বের প্রতি অনুগত থেকে নিষ্ঠার সঙ্গে দেশের সেবায় নিজেদের নিয়োজিত রাখতে সেনাসদস্যদের প্রতি আহ্বান জানান তিনি।

সরকারপ্রধান আরও বলেন, এমনভাবে দেশকে গড়ে তুলবো, যাতে বিশ্বে কেউ বাংলাদেশকে হেয় করতে না পারে। এছাড়া দুর্যোগ থেকে বাংলাদেশ যেন হেফাজতে থাকে সেই কামনা করেন।

অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান এস এম শফিউদ্দিন আহমেদ বলেন, দেশমাতৃকার সেবায় বাংলাদেশ সেনাবাহিনী নিজেদের নিয়োজিত রাখবে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম