• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

সরকারের পুলিশ বাহিনী হাইকোর্ট মানে না : রিজভী

প্রকাশ: শুক্রবার, ১৬ জুন, ২০২৩ ৯:০১
আপডেট: শুক্রবার, ১৬ জুন, ২০২৩ ৯:০১

 

সরকারের পুলিশ বাহিনী হাইকোর্ট মানে না অভিযোগ করে বিএনপি যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ওরা আইন মানে না। ওরা মানবে কেন? ওরা তো সরকারের ভাড়া করা বাহিনী।

শুক্রবার সন্ধ্যায় নয়া পল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, জনগণের উত্থান, তারুণ্যের উত্থানে ভয় পায় এ সরকার। সেই ভয়ে তারা আমাদের নেতাদের আটকে রেখেছে। মুক্তি দিতে চাচ্ছে না।

তিনি বলেন, বর্তমান দেশের দুঃশাসন ও অগণতান্ত্রিক সরকারের গণবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে দেশের জনগণের চাপ ও অন্যান্য গণতান্ত্রিক দেশ ও মানবাধিকার সংস্থাগুলোর ক্রমাগত চাপের কাছে মাথা নোয়াবেন না বলে বলেছেন আওয়ামী শাসকগোষ্ঠী।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে রিজভী বলেন, আবারো ভোটারবিহীন সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। অবিলম্বে ক্ষমতা থেকে সরে দাঁড়ান। লেট ক্লিয়ারিং -এর জন্য যাতে অনেক ড্যামারেজ দিতে না হয়, সে বিষয়ে ইতিহাসের শিক্ষা থেকে সরকারের সতর্ক হওয়া উচিৎ।

এ সময় উপস্থিত ছিলেন- বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খায়রুল ভূঁইয়া, খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু প্রমুখ।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম