• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ফিচার পোস্ট

‘সরকারের মন্ত্রীরা জনদূর্ভোগ নিয়ে উপহাস করছে : এমরান সালেহ প্রিন্স

প্রকাশ: শুক্রবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২২ ২:২৯
আপডেট: শুক্রবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২২ ২:২৯

prince

‘সরকারের মন্ত্রীরা জনদূর্ভোগ নিয়ে উপহাস করছে : এমরান সালেহ প্রিন্স

স্টাফ করেসপন্ডেন্ট

বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, জনসমস্যা নিরসনে সরকার উদাসীন। আবারও তারা ভোটাধিকার হরণের পরিকল্পনা নিয়ে ব্যাস্ত। কিন্তু এ অবস্থা চলতে পারে না। তিনি বলেন, দ্রব্যমূল্য জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে আনার পদক্ষেপ না নিয়ে সরকারের মন্ত্রীরা লাগামহীন বক্তব্যে জনগণকে উপহাস করছে।

আজ শুক্রবার বিকেলে ময়মনসিংহ মহানগরীর স্থানীয় বয়ড়া বটতলা বাজারে ২২ নং ওয়ার্ডের কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় দ্রব্যমূল্যের উর্দ্ধগতির প্রতিবাদে আগামী ২৮ ফেব্রুয়ারী ময়মনসিংহ মহানগরীর বিক্ষোভ সমাবেশ সফল করার আহবান জানান।

এ কর্মী সভায় সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম।

এ সময় মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আবু ওয়াহাব আকন্দের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম, এড.ওয়ারেস আলী মামুন, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ডা.মাহবুবুর রহমান লিটন, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন বাবলু, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী, কাজী রানা,শাহ শিব্বির আহমেদ ভুলু, ফারজানা রহমান হোসনা, এড.আবদুল হান্নান,শামীম আজাদ, লিটন আকন্দ, মাহবুবুল আলম প্রমূখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com