• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

সাংবাদিককে লাঞ্ছিত করার ঘটনায় ছাত্রদলের ৩ নেতা সাময়িক বহিষ্কার

প্রকাশ: সোমবার, ২ জানুয়ারি, ২০২৩ ১:১৭
আপডেট: সোমবার, ২ জানুয়ারি, ২০২৩ ১:১৭

 

ছাত্রদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নয়াপল্টনে ছাত্র সমাবেশে এক সাংবাদিককে লাঞ্ছিত করার ঘটনায় সংগঠনের তিন নেতাকে সাময়িক বহিষ্কার করেছে ছাত্রদল। আজ রোববার রাতে ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সংগঠনের শৃঙ্খলা পরিপন্থি কাজে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক উবাইদুল্লাহ নাঈম, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ফয়সাল ও সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন নাঈমকে সংগঠনের সকল পদ থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হলো। তাদের কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, এই মর্মে ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের উপস্থিতিতে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে যথোপযুক্ত ব্যাখ্যা প্রদানের সুস্পষ্ট নির্দেশ দেওয়া হলো।

জানা যায়, ছাত্রদলের সমাবেশ কভার করতে যান বেসরকারি টেলিভিশন মাই টিভির সিনিয়র রিপোর্টার ইউসুফ আলী। এসময় ট্রাইপড রাখা নিয়ে সমাবেশে আগত ছাত্রদল নেতাকর্মীদের সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে ছাত্রদলের নেতাকর্মীরা ইউসুফ আলীকে মারধর করেন। পরে বিএনপি কেন্দ্রীয় কমিটির বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও অন্য গণমাধ্যমকর্মীরা পরিস্থিতি শান্ত করেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম