• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

ফিচার পোস্ট

সাইয়ারার নায়িকা অনীত এবার হরর সিনেমায়

প্রকাশ: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫ ১০:৫৭
আপডেট: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫ ১০:৫৭

 

বিনোদন ডেস্ক
ছবি : সংগৃহিত
‘সাইয়ারা’ খ্যাত অভিনেত্রী অনীত পাড্ডা এবার হরর সিনেমায় অভিনয় করছেন। ‘স্ত্রী’, ভেড়িয়া’, ‘মুঞ্জ্যা’ ও ‘থাম্মা’-এর পর এবার আসছে এমন এক ছবি, যা নাকি গোটা ম্যাডক ইউনিভার্সের মোড় ঘুরিয়ে দেবে। আসন্ন সিনেমা ‘শক্তিশালিনী’ নিয়ে। আর এ ছবিতেই প্রথমবারের মতো মুখ্য চরিত্রে দেখা যাবে অনীতকে। প্রথমে কিয়ারা আদভানিকে নিয়ে নির্মিত হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত অনীতই জায়গা করে নেন এই বহুল প্রতীক্ষিত ছবিতে।

ভারতের একাধিক গণমাধ্যম সূত্রে জানা যায়, সম্প্রতি দীপাবলিতে মুক্তি পাওয়া ‘থাম্মা’ ছবির সঙ্গে যুক্ত হয়েছে ‘শক্তিশালিনী’-এর ঘোষণাপত্রের ভিডিও। আর এখন অফিসিয়ালি ঘোষণা করা হয়েছে ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ২০২৬ সালের ২৪ ডিসেম্বর।

‘শক্তিশালিনী’ হচ্ছে ম্যাডক হরর কমেডি ইউনিভার্সের ষষ্ঠ অধ্যায়, যা শুরু হয়েছিল ‘স্ত্রী’ (২০১৮) দিয়ে। এরপর ধারাবাহিকভাবে এসেছে ‘ভেড়িয়া’ (২০২২), ‘মুঞ্জ্যা’ (২০২৪), ‘স্ত্রী ২’ (২০২৪) এবং সর্বশেষ ‘থাম্মা’। ম্যাডকের প্রতিটি সিনেমাই ভয়-হাসির মহাবিশ্বকে বিস্তৃত করেছে। তবে সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো ২০২৬ সালে ৩টি বড় সিনেমা আসছে এই ইউনিভার্স থেকে। সেগুলো হলো ‘শক্তিশালিনী’, ‘চামুন্ডা’ ও ‘ভেড়িয়া ২’। এরপর ২০২৭-এ মুক্তি পাবে ‘স্ত্রী ৩’। আর ২০২৮ সালে ৩টি দানবীয় ছবি ‘মহামুঞ্জ্যা’, ‘পেহলা মহাযুদ্ধ’ ও ‘দুসরা মহাযুদ্ধ’-এর মাধ্যমে সমাপ্ত হবে এই ফ্র্যাঞ্চাইজি।

প্রসঙ্গত, এই ইউনিভার্সে ইতোমধ্যেই যুক্ত হয়েছেন শ্রদ্ধা কাপুর, রাজকুমার রাও, আয়ুষ্মান খুরানা, রাশমিকা মান্দানা, বরুণ ধাওয়ান, অনীত পাড্ডা ও অক্ষয় কুমার। এ ছাড়া আসন্ন কিস্তিগুলোতে আরও বেশ কিছু শীর্ষ তারকার নাম ঘোষণা করা হবে। ম্যাডকের প্রতিটি সিনেমা খুলে দিচ্ছে নতুন পৌরাণিক অধ্যায়, আর দর্শকরা অপেক্ষায় থাকে সেই বহুচিত্র ক্রসওভার চলচ্চিত্রের, যা বলিউড ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত গড়তে চলেছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম