• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

সাবেক ছাত্রনেতা আবু দাঊদ রায়হানের উদ্যোগে বিশাল বর্ণাঢ্য র‍্যালী

প্রকাশ: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫ ১:৫৭
আপডেট: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫ ১:৫৭

 

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ :
ছবি: প্রতিনিধি
ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সফল সাধারণ সম্পাদক পরিশ্রমী ও মেধাবী ছাত্রনেতা আবু দাঊদ রায়হানের উদ্যোগে বিশাল বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিকেলে নগরীর জামতলা মোড় থেকে বারবার কারানির্যাতিত নেতা আবু দাঊদ রায়হানের নেতৃত্বে এক বিশাল বর্ণাঢ্য র‍্যালী নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নতুন বাজার দলীয় কার্যালয়ে এসে সমবেত হয়।

বিশাল বর্ণাঢ্য র‍্যালী পুর্ব সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্যে ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রায়হান বলেন,

১৯৭৫ সালের ৭ নভেম্বর সেনাবাহিনী ও সর্বস্তরের জনগণের সার্বিক সমর্থনের মধ্য দিয়ে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জাতির আশা-আকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দুতে পরিণত হন। জনগণের সেই অকৃত্রিম ভালোবাসা ও আস্থার কারণেই তিনি মহানায়কে পরিণত হন। ৭ নভেম্বরের বিপ্লবের মাধ্যমে রাজনৈতিক শূন্যতা পূরণ হয়েছিল, জাতি পেয়েছিল নতুন দিকনির্দেশনা ও আত্মবিশ্বাস।

তিনি আরো বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে দীর্ঘ আন্দোলন সংগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ময়মনসিংহ অঙ্গ-সংগঠনে সর্বোচ্চ মামলার শিকার হয়েছি। গত ২০১৫ সালে প্রশাসনের ক্রসফায়ারের হুলিয়া নিয়ে সুদূর রংপুর থেকে গ্রেফতার হয়ে কারাবাস হয়েছি। বারবার কারা নির্যাতিত হয়ে দীর্ঘ ১৭ বছর স্বৈরাচার সরকারের বিরুদ্ধে ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদকের দায়িত্বে থেকে সকল আন্দোলন সংগ্রামে সফলতার সাথে দায়িত্ব পালন করেছে ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের প্রতিটি নেতাকর্মীরা।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম