• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

সারপ্রাইজ লাভ উইথ ইনফিনিক্স’ প্রতিযোগিতার বিজয়ীদের নাম ঘোষণা

প্রকাশ: রবিবার, ২ মার্চ, ২০২৫ ৩:২০
আপডেট: রবিবার, ২ মার্চ, ২০২৫ ৩:২০

 

নিজস্ব প্রতিবেদক
ঢাকা, ২ মার্চ ২০২৫: ভালোবাসা দিবস উপলক্ষে আয়োজিত ‘সারপ্রাইজ লাভ উইথ ইনফিনিক্স’ প্রতিযোগিতার বিজয়ীদের নাম ঘোষণা করেছে ইনফিনিক্স বাংলাদেশ। সামাজিক যোগাযোগমা ধ্যমে আয়োজিত এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা তাদের বিশেষ মুহূর্তগুলো শেয়ার করে জেতার সুযোগ পান। সেখান থেকে নির্বাচিত বিজয়ীরা হলেন মোঃ সারোয়ার জাহান অপু, সাকিবা হোসেন এবং মোহাম্মদ আবির ফারহান অন্তু।

গত ২৪ ফেব্রুয়ারি ইনফিনিক্স বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজে আনুষ্ঠানিকভাবে তাদের নাম ঘোষণা করা হয়। বিজয়ীরা পুরস্কার হিসেবে ইনফিনিক্স হট ৫০ প্রো প্লাস স্মার্টফোন পাবেন।

ইনফিনিক্সের ঘোষণাটি বিজয়ীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস সৃষ্টি করে। একইসঙ্গে তারা আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। ইনফিনিক্স বাংলাদেশ প্রতিযোগিতাটিকে সফল করার জন্য সকল অংশগ্রহণকারীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

গেল ১০ ফেব্রুয়ারি থেকে ২২ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত চলা এই ক্যাম্পেইনে অংশগ্রহণকারীরা সোশ্যালা মিডিয়ায় তাদের ভালোবাসার মুহূর্তগুলো শেয়ার করেন। সফলভাবে ক্যাম্পেইনটি শেষ হওয়ার পর ইনফিনিক্স স্বচ্ছতা নিশ্চিত করতে ইনফিনিক্স বাংলাদেশ প্রতিযোগিতার শুরুতেই কিছু নিয়ম বেঁধে দেয়। নিয়ম অনুযায়ী অংশগ্রহণকারীরা তাদের পাবলিক প্রোফাইল থেকে প্রতিযোগিতার পোস্ট শেয়ার করে এবং ইনফিনিক্সের অফিসিয়াল প্ল্যাটফর্মগুলো ফলো করে। এর পরে তারা ক্যাম্পেইন ডিক্লেয়ারেশন পোস্টে নির্ধারিত হ্যাশট্যাগ ব্যবহার করে তাদের চমকপ্রদ মুহূর্তের ছবি কমেন্ট সেকশনে পোস্ট করে অন্তত তিনজন বন্ধুকে ট্যাগ করে। পাশাপাশি অংশগ্রহণকারীরা কমেন্ট সেকশনে তাদের নিজেদের করা নানা মন্তব্যও করে, যেটি তাদের বিজয়ী হওয়ার ক্ষেত্রে একটি ভূমিকা পালন করে।

ইনফিনিক্স বিশ্বাস করে, প্রযুক্তি মানুষের সাথে মানুষের সংযোগকে আরও উন্নত করা উচিত। এজন্য তারা ভালোবাসা দিবসে ব্র্যান্ডটি উদ্ভাবনকে ছাপিয়ে গিয়ে জীবনের বিশেষ মুহূর্তগুলো উদযাপন করে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম