• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

বিনোদন

সালমানের হাত ধরে ভারতে আসছেন মিয়া খলিফা!

প্রকাশ: শুক্রবার, ১৬ জুন, ২০২৩ ১২:৪১
আপডেট: শুক্রবার, ১৬ জুন, ২০২৩ ১২:৪১

 

বিনোদন ডেস্ক

বহু বছর আগে পর্ন দুনিয়া থেকে সোজা বিগ বসে এসে ল্যান্ড করেছিলেন নীল ছবির জনপ্রিয় অভিনেত্রী সানি লিওন। আর এবার পালা আরেক সুন্দরী মিয়া খলিফার। হ্য়াঁ, নতুন খবর অনুযায়ী, ওটিটি বিগ বসের দ্বিতীয় সিজনে এবার বিগ বসের ঘরে এন্ট্রি নিতে চলেছেন মিয়া। তবে গোটা বলিউডে এ খবর রটে গেলেও, আপাতত এই বিষয় নিয়ে মুখ খুলতে চাননি মিয়া। সংবাদ মাধ্যমে মিয়া জানিয়েছেন, অফার পেয়েছি। কথা চলছে।

টেলিপর্দার বিগ বসের পর ওটিটির সঞ্চালনাও করছেন সালমান খান। এর আগের সিজনে সঞ্চালনার দায়িত্বে ছিলেন করণ জোহর। তবে শুধুই মিয়া খলিফা নন। শোনা যাচ্ছে, অভিনেতা নওয়াজউদ্দিনের প্রাক্তন স্ত্রী আলিয়া সিদ্দিকিও থাকতে পারেন এই বিগ বসে।

খুব অল্প সময়েই পর্নদুনিয়ায় জনপ্রিয়তা কেড়ে নেন মিয়া। তবে আপাতত পর্নদুনিয়া থেকে অবসর নিয়েছেন। তাতেও মিয়ার জনপ্রিয়তায় বিন্দুমাত্র ভাটা পড়েনি। বরং এখনও প্রথম সারির পর্নস্টারের তালিকায় তাঁকে রাখা হয়। এখন অবশ্য মিয়া সোশ্যাল মিডিয়াতেই নানা ছবি ভিডিও আপলোড করেন। সেই মিয়াকেই এবার দেখা যাবে বিগ বসে। অনেকে মনে করছেন সানি লিওনর পর এবার হয়তো মিয়াকেও দেখা যাবে বলিউডের পর্দায়।

তবে এই প্রথম নয়, এর আগেও বিগ বসে আসার জন্য আমন্ত্রণ পেয়েছিলেন মিয়া। তবে এর আগে স্পষ্ট মিয়া বলেছিলেন তিনি বিগ বসে আসবেন না। এমনকী, ভারতেই তিনি পা রাখছেন না। টুইটও করেছিলেন মিয়া। তবে এবারটা নাকি বিগ বসে আসার জন্য রাজি হয়েছেন মিয়া।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম