• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

সিংগাইরে নারীর মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য

প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬ ৩:৩৬
আপডেট: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬ ৩:৩৬

 

মানিকগঞ্জ প্রতিনিধি
ছবি প্রতিনিধি
মানিকগঞ্জের সিংগাইরে মোসা. রেহানা (৩২) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে উপজেলার জয়মন্টপ ইউনিয়নে তার নিজ বাড়ির পাশের বাঁশঝাড়ে মরদেহটি পাওয়া যায়।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রেহানা প্রায় পাঁচ বছর জর্ডানে প্রবাস জীবন কাটিয়ে প্রায় এক বছর আগে দেশে ফিরে আসেন। স্বামীর সঙ্গে ডিভোর্স হওয়ার পর তিনি নিজ বাড়িতে একাই বসবাস করতেন। পরে আজ সকালে বাড়ির পাশের একটি বাঁশঝাড়ে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, রেহানার গলায় থাকা স্বর্ণের চেইনটি ঘটনাস্থলে পাওয়া যায়নি, যা ঘটনার রহস্য আরও বাড়িয়ে দিয়েছে। এটি হত্যা নাকি অন্যকিছু তা নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজারুল ইসলাম বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম