• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

সিরাজগঞ্জে ছাত্রকে গুলি: মেডিকেল কলেজে স্বাস্থ্য বিভাগের তদন্ত দল

প্রকাশ: মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪ ৪:২১
আপডেট: মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪ ৪:২১

 

সিরাজগঞ্জ প্রতিনিধি

শিক্ষক ছাত্রকে গুলি করার ঘটনা তদন্তে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে এসেছে স্বাস্থ্য অধিদপ্তরের গঠিত তিন সদস্যের তদন্ত দল।

মঙ্গলবার (৫ মার্চ) বেলা ১১টার দিকে ঢাকা থেকে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে এসে তারা তদন্ত শুরু করেন।

বিষয়টি নিশ্চিত করে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের অধ্যক্ষ আমিরুল হোসেন চৌধুরী জানান, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. বায়জীদ খুরশীদ রিয়াজকে আহ্বায়ক করে তদন্ত কমিটি করা হয়েছে। কমিটির অন্য দুই সদস্য হলেন— স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক মহিউদ্দিন মাতুব্বর এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব মোহাম্মদ মোহসীন উদ্দিন।

এর আগে সোমবার (৪ মার্চ) রাতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব দূর-রে শাহওয়াজের সই করা এক অফিস আদেশে তদন্ত কমিটি গঠন করা হয় বলেও জানান অধ্যক্ষ আমিরুল হোসেন।

মেডিকেল কলেজ সূত্র জানায়, সোমবার ক্লাসে ভাইভা চলাকালীন শিক্ষার্থীদের সঙ্গে কথা-কাটাকাটি হয় শিক্ষক রায়হান শরীফের। একপর্যায়ে গুলি ছোড়েন তিনি। গুলিটি তমালের ডান পায়ের ঊরুতে লাগে। তমাল ওই মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র।

এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক রায়হান শরীফকে গ্রেফতার করা হয়েছে। একইসঙ্গে তার ব্যবহৃত পিস্তলটি জব্দ করেছে পুলিশ।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম