• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সিলেটের খবর

সিলেটের জেলা প্রশাসকের বিরুদ্ধে ক্ষেপলেন আরিফ

প্রকাশ: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫ ১২:৪৯
আপডেট: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫ ১২:৪৯

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

সিলেটের জেলা প্রশাসকের বিরুদ্ধে ক্ষেপেছেন সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী।

ক্ষেপে গিয়ে তিনি জেলা প্রশাসকের অপসারণ দাবি করেছেন। মানুষের মান-সম্মান নিয়ে না খেলতে জেলা প্রশাসককে সতর্ক করে বক্তব্য দিয়েছেন। পাথর শ্রমিকদের দাবি আদায় না হলে ৫ জুলাই থেকে সিলেটে লাগাতার পরিবহন ধর্মঘটে একাত্মতা পোষনেরও ঘোষণা দিয়েছেন।

গতকাল বুধবার দুপুরে সিলেট নগরীর কোর্ট পয়েন্টে পাথর সংশ্লিষ্ট ব্যবসায়ী মালিক শ্রমিক ও পরিবহন খাতের শ্রমিকের এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই সতর্কবার্তা উচ্চারণ করেন।

সমাবেশে নিজের বক্তব্যে আরিফুল হক চৌধুরী জেলা প্রশাসক শের মাহবুব মুরাদের সাম্প্রতিক নানা তৎপরতার কঠোর সমালোচনা করেন। বিশেষ করে মেজরটিলায়সহ অন্যান্য স্থানে পরিচালিত উচ্ছেদ অভিযান নিয়ে তিনি চরম অসন্তোষ প্রকাশ করেন।

প্রসঙ্গত, সিলেটের সকল পাথর কোয়ারি খুলে দেওয়া, ক্রাসার মেশিন উচ্ছেদ বন্ধ ও পরিবহন শ্রমিকদের হয়রানি বন্ধসহ পাঁচ দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন পাথর ও পরিবহন শ্রমিকরা।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম