• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সিলেটের খবর

সিলেটে আইনজীবী সমিতিতে ‘বিএনপির ভরাডুবির’ ঘটনায় তদন্ত কমিটি

প্রকাশ: সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫ ৮:০৭
আপডেট: সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫ ৮:০৭

 

প্রেস বিজ্ঞপ্তি
সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন আওয়ামীপন্থী দুই আইনজীবী। গত ১৬ জানুয়ারি ভোটগ্রহণের পরদিন ভোরে ফলাফল ঘোষণার পর থেকে সিলেট বিএনপি পরিবারে শুরু হয় আলোচনা-সমালোচনা।

বিএনপি সমর্থিত সংগঠন ‘বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম’ মনোনীত সভাপতি প্রার্থী এটিএম ফয়েজের পরাজয় যেন কোনভাবেই মেনে নিতে পারছেন না দলের ত্যাগী নেতাকর্মীরা। তাঁর পরাজয় ও আওয়ামীপন্থী আইনজীবীদের বিজয় নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। বিএনপিপন্থী প্রার্থীর পরাজয়ের জন্য নিজ দলীয় আইনজীবীদেরই দায়ি করছেন তারা।

এই অবস্থায়, দলীয় প্রার্থীর পরাজয়ের কারণ অনুসন্ধানে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম’ কেন্দ্র থেকে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

গত রবিবার সংগঠনের কেন্দ্রীয় সহসভাপতি অ্যাডভোকেট গোলাম মোহাম্মদ চৌধুরী আলাল, যুগ্ম মহাসচিব মো. কামাল হোসেন ও সহসাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলনকে দিয়ে এ কমিটি গঠন করা হয়েছে।

আগামী ৭ দিনের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম