• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সিলেটের খবর

সিলেটে শয়নকক্ষ থেকে অভিনেত্রীর গলাকাটা লাশ উদ্ধার

প্রকাশ: রবিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৩ ৯:২৮
আপডেট: রবিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৩ ৯:২৮

 

সিলেট নগরীর খুলিয়াপাড়া আবাসিক এলাকার একটি বাসা থেকে সিলেটি নাটকের এক অভিনেত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। দুপুরে বাসার শয়নকক্ষ থেকে ওই অভিনেত্রীর লাশ উদ্ধার করা হয়। তিনি সিলেটের আঞ্চলিক ভাষার কয়েকটি নাটকে অভিনয় করেছিলেন। ওই অভিনেত্রীর নাম সোনিয়া আক্তার। তিনি দক্ষিণ সুরমা কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তার পিতার নাম বেলাল আহমদ।
স্থানীয়রা জানিয়েছেন- দুপুরের দিকে পরিবারের লোকজন শয়নকক্ষে সোনিয়ার গলাকাটা লাশ দেখতে পান। খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তবে কী কারণে এই হত্যা, সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি। নিহতের মা আমিনা খাতুন জানিয়েছেন- সকালে তিনি মেয়েকে নিজ বাসাতে রেখে কর্মস্থলে গিয়েছিলেন। দুপুরের দিকে গলাকাটা লাশ উদ্ধারের খবর পান।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম