• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সিলেটের খবর

সিলেট নগরের আম্বরখানা বড়বাজার এলাকায় ছুরিকাঘাতে বিএনপি নেতা খুন

প্রকাশ: সোমবার, ৭ নভেম্বর, ২০২২ ১২:১৯
আপডেট: সোমবার, ৭ নভেম্বর, ২০২২ ১২:১৯

 

সিলেট নগরের আম্বরখানা বড়বাজার এলাকায় ছুরিকাঘাতে বিএনপি নেতা আ ফ ম কামালকে খুন করা হয়েছে।

রোববার রাতে সাড়ে ৮টার দিকে তার গাড়ি আটকিয়ে একদল দুর্বৃত্ত ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তবে কি কারণে তাকে কে বা কারা খুন করেছে তা নিশ্চিত করে বলতে পারেননি জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।

আ ফ ম কামাল সিলেট জেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও সিলেট ল’ কলেজের সাবেক জিএস ছিলেন। তার মৃত্যুর খবর পেয়ে দলীয় নেতাকর্মীরা হাসপাতালে ভিড় করেন।

সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ জানিয়েছেন, কে বা কারা তাকে ছুরিকাঘাত করেছে তা জানার চেষ্টা করছে পুলিশ।

তিনি বলেন, বড়বাজার এলাকায় শাহী ঈদগাহ থেকে আম্বরখানার দিকে যাওয়ার পথে তাকে ছুরিকাঘাত করা হয়। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম