• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

সিসিইউ থেকে খালেদাকে কেবিনে স্থানান্তর

প্রকাশ: সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩ ১:১৮
আপডেট: সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩ ১:১৮

 

নিজস্ব প্রতিবেদক

সিসিইউ থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। সোমবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে তাকে কেবিনে স্থানান্তর করা হয়।

খালেদা জিয়ার মেডিকেল বোর্ড সদস্য অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন বরাত দিয়ে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া ইউংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সকালে মেডিকেল বোর্ডের পরামর্শে কেবিনে নিয়ে আসা হয়েছে।

এরআগে গতকাল রবিবার দিবাগত রাত আড়াইটায় খালেদা জিয়াকে কেবিন থেকে সিসিইউতে নেওয়া হয়। লিভার সমস্যার জন্য ফুসফুসে জমে যাওয়া পানি অপসারণ করার পরে খালেদা জিয়ার কিছুটা শ্বাসকষ্ট অনুভব হয়। শ্বাসকষ্ট বৃদ্ধি পেতে পারে এমন আশঙ্কায় তাকে সিসিইউতে নেওয়া হয়েছিলো।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম