• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

বিনোদন

সিয়ামের কোলে বসে ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’-এর ট্রেলার দেখলো ছোট্ট রাজ্য

প্রকাশ: বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২ ১১:০০
আপডেট: বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২ ১১:০০

 

ব্যবসা সফল সিনেমা ‘বিশ্বসুন্দরী’র পর আবারও দর্শক মাতাতে একসঙ্গে আসছেন পরীমণি ও সিয়াম আহমেদ। তাদের অভিনীত নতুন সিনেমা ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ মুক্তি পাবে নতুন বছরের ২০ জানুয়ারি। যেটি নির্মাণ করেছেন আবু রায়হান জুয়েল। গতকাল (২০ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর মহিলা সমিতিতে প্রকাশ করা হলো সিনেমাটির পোস্টার ও ট্রেলার।

সেখানে সিনেমার পরিচালক, নায়ক-নায়িকাসহ অনেকেই উপস্থিত ছিলেন। তবে একজনের উপস্থিতি নজর কেড়েছে সবার। যে কিনা পরীমণির ছেলে শাহীম মুহাম্মদ রাজ্য। মায়ের কোলে চড়েই সিনেমাটির পোস্টার ও ট্রেলার প্রকাশনা অনুষ্ঠান দেখতে আসে এই স্টার কিড। তবে সে পোস্টার ও ট্রেলার প্রকাশনা দেখেছে নায়ক সিয়ামের কোলে চড়ে।

‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ নির্মিত হয়েছে ড. মুহম্মদ জাফর ইকবালের ‘রাতুলের রাত রাতুলের দিন’ উপন্যাস অবলম্বনে। সিনেমার দুই মিনিট ছয় সেকেন্ডের ট্রেলারে দেখা মিলেছে, একদল শিশু সুন্দরবনে নৌবিহারে যায়। তাদের দেখাশোনার জন্য আছেন কয়েকজন বড় মানুষ। এই ভ্রমণে গিয়ে তাদের জাহাজ আটকা পড়ে, আক্রমণ করে ডাকাত। এসবের মাঝে সুন্দরবনের নৈসর্গিক সৌন্দর্যে ঘুরে বেড়ায় তারা, মেতে ওঠে আনন্দ-উল্লাসে।

সিয়াম ও পরীমণি ছাড়াও এই সিনেমায় অভিনয় করেছেন শহীদুল আলম সাচ্চু, আজাদ আবুল কালাম ও আশীষ খন্দকার। এছাড়াও অভিনয় করেছে প্রায় ২০ শিশু। বসুন্ধরা নুডুলস নিবেদিত সিনেমাটি নির্মিত হয়েছে সরকারি অনুদানে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম