• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

সুইডেনে কোরআন পোড়ানোর প্রতিবাদে ঘোড়াশালে বিক্ষোভ

প্রকাশ: শনিবার, ২৮ জানুয়ারি, ২০২৩ ১২:১৭
আপডেট: শনিবার, ২৮ জানুয়ারি, ২০২৩ ১২:১৭

 

সুইডেনে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় উগ্রবাদীদের দ্বারা পবিত্র কোরআন পোড়ানোর ধৃষ্টতার প্রতিবাদে নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে স্থানীয় মুসল্লিরা।

শুক্রবার (২৭ জানুয়ারি) দুপুরে জুম্মার নামাজ শেষে শত শত মুসল্লি জড়ো হয়ে বিক্ষোভ মিছিলে অংশ নেয়। পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভার সর্বস্তরের তাওহীদি জনতার ব্যানারে বিক্ষোভ মিছিলটি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঘোড়া চত্বর এলাকায় গিয়ে সমবেত হয়।

পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা পবিত্র কুরআন পোড়ানোর প্রতিবাদে সরকারকে রাষ্ট্রীয়ভাবে সুইডেনের প্রতি নিন্দা জানানোর অনুরোধ করা হয়। একই সাথে সুইডেন সরকারকে দেশটির উগ্রবাদীদের দ্রুত সময়ের মধ্যে বিচারের আওতায় এনে ফাঁসির দাবী জানানো হয়।

সমাবেশে বক্তব্য রাখেন, ঘোড়াশালের হলি চাইল্ড স্কুল এর অধ্যক্ষ আব্দুল গাফফার, খালিস্কারটেক মসজিদের ইমাম ও খতিব মাওলানা মনির হোসেন, ঘোড়াশাল বাজারের বিশিষ্ট ব্যবসায়ী শিবলী সাদেক রানা, যুবনেতা কামাল হোসেন, যুবনেতা মোস্তাক আহমেদ, জয়নাল আবেদীন প্রমুখ।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম