• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

সুপ্রিম কোর্ট পরিদর্শন করলেন ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূত

প্রকাশ: বুধবার, ৭ মে, ২০২৫ ৫:০৫
আপডেট: বুধবার, ৭ মে, ২০২৫ ৫:০৫

 

জনতার আওয়াজ ডেস্ক
সুপ্রিম কোর্ট পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান। এসময় তিনি বাংলাদেশের জনগণ ও বিচার বিভাগের প্রশংসা করেছেন।

বুধবার (৭ মে) ফিলিস্তিনের রাষ্ট্রদূত সুপ্রিম কোর্ট পরিদর্শনে আসেন। প্রথমে তিনি অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে যান।

এরপর হাইকোর্টের বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চে সংবিধানের ১১৬ অনুচ্ছেদ নিয়ে রুলের শুনানিতে অ্যাটর্নি জেনারেলের সঙ্গে তিনিও উপস্থিত ছিলেন।

এ সময় অ্যাটর্নি জেনারেল ফিলিস্তিনের রাষ্ট্রদূতকে আদালতের সঙ্গে পরিচয় করিয়ে দেন। আদালত ফিলিস্তিনের রাষ্ট্রদূতকে স্বাগত জানান। তখন ফিলিস্তিনের রাষ্ট্রদূত বাংলাদেশে বিচার বিভাগে চলমান সংস্কারের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন এবং সংস্কার কার্যক্রমকে সাধুবাদ জানান।

এ সময় আদালতে আইনজীবী শিশির মনির উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম