• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

সেকেন্ড রিপাবলিক আমি এখনো বুঝিনি : মির্জা আব্বাস

প্রকাশ: সোমবার, ৩ মার্চ, ২০২৫ ৪:৫৫
আপডেট: সোমবার, ৩ মার্চ, ২০২৫ ৪:৫৫

 

জনতার আওয়াজ ডেস্ক

নতুন আত্মপ্রকাশ করা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সেকেন্ড রিপাবলিক সম্পর্কে সবাইকে সাবধান থাকতে বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

দলের নেতা-কর্মীদের উদ্দেশে বিএনপির এ নেতা বলেছেন, আমি কিন্তু তাদের স্লোগান বুঝি না। আমি কিন্তু বুঝি নাই কাকে দ্বিতীয় স্বাধীনতা বলে। আমি এখনো বুঝি নাই সেকেন্ড রিপাবলিক কী। কী বোঝায়, আপনারা বুঝেছেন কি না, জানি না? অর্থাৎ একটা অছিলা ধরে জাতির মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা চলছে। দয়া করে খেয়াল রাখবেন।

রোববার (২ মার্চ) রাজধানীর লেডিস ক্লাবে আলেম-ওলামা ও এতিম মাদরাসার শিক্ষার্থীদের সঙ্গে অনুষ্ঠিত এক ইফতার মাহফিলে মির্জা আব্বাস এ কথা বলেন।

বিএনপির পক্ষ থেকে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) লক্ষ্য দেশে ‘সেকেন্ড রিপাবলিক’ প্রতিষ্ঠা করা। গত শুক্রবার নতুন এ দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে এমনটাই জানান দলটির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম।

মির্জা আব্বাস বলেন, একশ্রেণির লোক দেশের বাইরে থেকে এবং ভেতরে থেকে বিএনপির সঙ্গে আলেম–ওলামাদের একটি দূরত্ব তৈরির চেষ্টা করছেন। এই বিভেদ কিন্তু বিএনপির সঙ্গে ওলামা–মাশায়েখদের নয়। এই বিভেদ সৃষ্টির মাধ্যমে ফাটল তৈরি হবে এবং ওই ফাটল দিয়ে বিদেশি শক্তি প্রবেশ করবে, দেশটাকে ধ্বংস করার চেষ্টা করবে।

কোনো দলের নাম উল্লেখ না করে বিএনপির এই সিনিয়র নেতা বলেন, আপনাদের (আলেম-ওলামা) মতো এ রকমই পোশাক পরা এক শ্রেণি তাদের বাতাস দিয়ে যাচ্ছে। দয়া করে আপনারা তাদের একটু সামাল দেবেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম