• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

খেলা

স্টেডিয়ামে খেলার সময় বজ্রপাতে ক্রিকেটারের মৃত্যু

প্রকাশ: বুধবার, ৩১ মে, ২০২৩ ৭:৫৪
আপডেট: বুধবার, ৩১ মে, ২০২৩ ৭:৫৪

 

গোপালগঞ্জ শেখ কামাল ক্রিকেট স্টেডিয়ামে খেলার সময় বজ্রপাতে তামজিদ আহমেদ (২০) নামে এক ক্রিকেটারের মৃত্যু হয়েছে। 

তামজিদ আহমেদ ঢাকার ধানমন্ডির ফ্রেন্ডস ক্রিকেট একাডেমির খেলোয়াড়। সে টাঙ্গাইলের ভূয়াপুর উপজেলার নিকলা গ্রামের ইমাম আলীর ছেলে। তামজিদ ঢাকায় থেকে ফ্রেন্ডস ক্রিকেট একাডেমির নিয়মিত খেলোয়াড় হিসেবে খেলে আসছিল। 

বুধবার দুপুরে গোপালগঞ্জ জেলা শহরের শেখ কামাল ক্রিকেট স্টেডিয়ামে খেলার সময় হঠাৎ করে বৃষ্টি ও বজ্রপাত হলে সে মারাত্মক আহত হয়। পরে তাকে আহত অবস্থায় গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওই টিমের সহকারী কোচ রাশেদুল ইসলাম জানান, শেখ কামাল ক্রিকেট স্টেডিয়ামে তিন দিনের একটি প্রীতি ম্যাচের দ্বিতীয় দিনে গোপালগঞ্জ আবাহনী ক্রিকেট একাডেমির সাথে তার দল ঢাকার ধানমন্ডির ফ্রেন্ডস ক্রিকেট একাডেমির খেলা চলছিল। তামজিদ ফিল্ডিং করার সময় বজ্রপাতের ঘটনা ঘটে।

এ ঘটনার পর গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ জোবায়ের আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার লুৎফুল কবির চন্দনসহ ক্রীড়াঙ্গনের লোকজন হাসপাতালে ছুটে যান।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম