• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

স্ত্রীকে দিয়ে থানায় অস্ত্র জমা দিলেন সেই যুবলীগ নেতা

প্রকাশ: শনিবার, ১৬ জুলাই, ২০২২ ৯:৩৩
আপডেট: শনিবার, ১৬ জুলাই, ২০২২ ৯:৩৩

 

সিনিয়র করেসপডেন্ট

কুমিল্লায় অস্ত্রসহ ছবি ভাইরাল হওয়া যুবলীগ নেতা মনিরুজ্জামান জুয়েল অস্ত্রটি থানায় জমা দিয়েছেন। শুক্রবার (১৫ জুলাই) রাত ১০টার দিকে জেলার চৌদ্দগ্রাম থানায় মনিরুজ্জামান জুয়েলের স্ত্রী ফারজানা হক উপস্থিত হয়ে অস্ত্রটি জমা দেন।

শনিবার (১৬ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা।তিনি বলেন, ভাইরাল হওয়া অস্ত্রটির লাইসেন্স আছে। দেখতে অনেকটা সামরিক বাহিনীর অস্ত্রের মতো হলেও এটি একটি টু পয়েন্ট টু বোরের রাইফেল। যার মডেল হচ্ছে জিএসজি-৫। এটি জার্মানির তৈরি। আমরা তার লাইসেন্স চেক করে অস্ত্রটির সঙ্গে মিলিয়েছি। এটার বৈধ লাইসেন্স আছে।

লাইসেন্স থাকলেও কেউ অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি দেখানোর অধিকার রাখে কি না এমন প্রশ্নে ওসি বলেন, যে ছবিটা ভাইরাল হয়েছে, সেটা চেয়ারম্যানের ওপর হামলার দিনের নয়। ছবিটা অনেক আগের। যেহেতু হামলার দিনে ছবিটা ভাইরাল হয়েছে, তাই আমরা তার পরিবারকে অস্ত্রটি জমা দেওয়ার জন্য চাপ দেই। অবশেষে শুক্রবার রাতে যুবলীগ নেতা জুয়েলের স্ত্রী ফারজানা হক এসে অস্ত্রটি থানায় জমা দিয়ে যান।

এর আগে বৃহস্পতিবার বিকেলে চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ জালাল মজুমদারের ওপর হামলা করেন যুবলীগ নেতা জুয়েল। হামলার পর জুয়েলের অস্ত্র হাতের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে বিষয়টি সবার নজরে আসে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম