• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

বিনোদন

স্বরযন্ত্রে সমস্যা দেখা গিয়েছে মডেল উরফির

প্রকাশ: বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২ ৩:০৭
আপডেট: বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২ ৩:০৭

 

অশ্লীল ও উদ্ভট পোশাকের জন্য বারবার খবরের শিরোনামের এসেছেন মডেল উরফি জাভেদ। তাকে নিয়ে কম সমালোচনাও হয় না নেটদুনিয়ায়। কিন্তু আপনি জানেন কি—ভয়ানক এক রোগে আক্রান্ত তিনি?

গত আগস্টে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন উরফি। শরীরের অবনতি হতে শুরু করলে তাকে ভর্তি করানো হয়। তখন তার শরীরে কোন রোগ বাসা বেঁধেছিল, তা অবশ্য খোলসা করেননি তিনি। কিন্তু আবারও অসুস্থ হলেন মডেল-অভিনেত্রী। সম্প্রতি ভিডিও পোস্ট করে সেই তথ্যই দিলেন ফ্যাশনিস্তা উরফি।

দুবাই ঘুরতে গিয়েছিলেন উরফি। সেখান থেকে মুম্বাই ফিরেই হাসপাতালে ছুটতে হলো তাকে। ইনস্টাগ্রামের স্টোরির ভিডিওতে দেখা যাচ্ছে, উরফি হাসপাতালের শয্যায় বসে। গোলাপি রঙের ফিতের টপের উপর খাকি জ্যাকেট পরে রয়েছেন তিনি। ক্যামেরার দিকে তাকিয়ে অসুস্থতার কথা জানাচ্ছেন।

সেখানেই জানা যায়, ল্যারিঞ্জাইটিস হয়েছে উরফির। স্বরযন্ত্রে সমস্যা দেখা গিয়েছে। কতোটা ভয়ঙ্কর অবস্থা এখন সেটা বোঝা যাচ্ছে না। তবে একটি ছোট ঘটনায় খানিকটা আঁচ করা যায়। উরফি যখন কথা বলছিলেন, পেছনে বসে থাকা চিকিৎসক ‘উরফি’ বলে ধমক দিয়ে চুপ করতে বলেন। আসলে ল্যারিঞ্জাইটিসের জন্য তার বেশি কথা বলা বারণ।

তবে কি এবার কথা বলা বন্ধ হয়ে যাবে উরফি জাভেদের? যদিও কথা বন্ধ হলেও তার পোশাক বানানোর শিল্পে কোনো খামতি থাকবে না। প্রতিদিন নতুন নতুন বেশেই দেখা যাবে তারকাকে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম