• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

অর্থ-বাণিজ্য

স্বাভাবিক নিয়মে ফিরছে ব্যাংক, লেনদেন চলবে ৪টা পর্যন্ত

প্রকাশ: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬ ১২:০৬
আপডেট: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬ ১২:০৬

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
পবিত্র ঈদুল ফিতরের সরকারি ছুটি শেষে আগামীকাল মঙ্গলবার (২৪ মার্চ) থেকে খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার। রমজান ও ঈদের বিশেষ সময়সূচি শেষে ব্যাংকিং কার্যক্রমও ফিরে যাচ্ছে আগের নিয়মে।

নতুন সময়সূচি অনুযায়ী, ব্যাংকে লেনদেন চলবে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। আর ব্যাংকের অফিস সময় থাকবে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

প্রতি বছর রমজান মাসে গ্রাহকদের সুবিধার্থে কেন্দ্রীয় ব্যাংক অফিস ও লেনদেনের সময়সূচিতে পরিবর্তন আনে। সে অনুযায়ী, রোজার সময় ব্যাংকের লেনদেন চলত সকাল সাড়ে ৯টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত এবং অফিস সময় ছিল সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

এর আগে গত ১০ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স বিভাগ এক সার্কুলারে রমজানের সময়সূচি নির্ধারণ করেছিল।

সেখানে উল্লেখ করা হয়, পবিত্র রমজান মাস শেষে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কার্যক্রম পূর্বের সময়সূচিতে ফিরে যাবে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম