• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

স্লোগানে স্লোগানে শাহবাগে আসছেন ছাত্রদলের নেতাকর্মীরা

প্রকাশ: রবিবার, ৩ আগস্ট, ২০২৫ ২:২০
আপডেট: রবিবার, ৩ আগস্ট, ২০২৫ ২:২০

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
জুলাই গণঅভ্যুত্থান, স্বৈরাচার সরকারের পতন, শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আজ রোববার (৩ আগস্ট) ‘ছাত্র সমাবেশ’ করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। এরই মধ্যে শাহবাগে প্রস্তুত করা হয়েছে মঞ্চ। স্লোগানে স্লোগানে আসছেন নেতাকর্মীরা।

বেলা আড়াইটায় আনুষ্ঠানিকভাবে ছাত্রদলের সমাবেশ শুরু হবে। এতে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আরো উপস্থিত থাকবেন দলের জ্যেষ্ঠ নেতারা ও সাবেক ছাত্রনেতারা। সমাবেশে সভাপতিত্ব করবেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। সঞ্চালনায় থাকবেন সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির।

এদিকে সমাবেশের কারণে জনদুর্ভোগের আশঙ্কায় দুঃখ প্রকাশ করেছে ছাত্রদল। একইসঙ্গে ব্যানার-ফেস্টুন, ব্যক্তিগত শোডাউন এড়িয়ে চলাসহ কয়েকটি নির্দেশনা অনুসরণের নির্দেশ দেয়া হয়েছে।

সমাবেশ সামনে রেখে সারা দেশের নেতা-কর্মীদের রাজধানীতে আসার নির্দেশনা দিয়েছে সংগঠনটি। সমাবেশ থেকে জুলাই গণঅভ্যুত্থানে ছাত্রদলের ভূমিকা, তরুণদের কর্মসংস্থান এবং শিক্ষার্থীদের মানবসম্পদ হিসেবে গড়ে তোলার বার্তা দেয়া হবে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম