• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

হত্যা মামলায় গ্রেপ্তারে নেই পিবিআইয়ের অগ্রগতি, বাবার আহাজারি

প্রকাশ: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫ ২:৪৬
আপডেট: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫ ২:৪৬

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: প্রতিনিধি

ছেলে হত্যার এক বছর অতিবাহিত হলেও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) রংপুরে মামলাটি তদন্তাধীন থাকলেও এখন পর্যন্ত এজাহারভুক্ত আসামীকে গ্রেপ্তার করতে পারেনি। এনিয়ে ছেলে হত্যার বিচারের দাবিতে ব্যানার হাতে রাস্তায় দাঁড়িয়ে আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। তবে পিবিআই বলছেন, আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

দীর্ঘ সময় পেড়িয়ে গেলেও নথিভুক্ত আসামিকে গ্রেপ্তার করতে ব্যর্থ প্রশাসন। ছেলের হত্যার বিচারের দাবি ও আসামিদের গ্রেপ্তারে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে স্থানীয় ও পরিবারের সদস্যদের মাঝে।

মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ১১ টার দিকে উপজেলা পরিষদ চত্বরের চিলমারী হরিপুর সড়কের যান চলাচল বন্ধ করে প্রায় ২ ঘণ্টা ব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।

নিহত জোবায়ের আমিনের বাবা আব্দুল জলিল বলেন, ছেলে হত্যার বিচার চেয়ে প্রেস বিফ্রিং করেছি, বিভিন্ন পত্রপত্রিকায় দিয়েছি, মানববন্ধন করেছি। আপনারা একটি আসামীকে গ্রেপ্তার করেন। আজকে নয় মাস হয় পিবিআইতে মামলা টা দিয়েছি এবং বিনয়ের সঙ্গে বলেছি আপনারা শুধু একটা আসামি ধরেন ৭ দিন লাগবে না, তিন দিন লাগবে না, তিন ঘণ্টায় বের হয়ে আসবে কারা কেন? আমার ছেলে হত্যা করেছে। আমি এখনো বিনয়ের সাথে বলছি দ্রুত আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসেন।

মানববন্ধনে তিনি আরও বলেন, এত দিনেও হত্যা মামলার একটি আসামিকেও গ্রেপ্তার করা যায়নি? কয়েকদিন আগেও একই দাবি নিয়ে মানববন্ধন করেছি, আজকেও করছি। জোবায়ের আমিনকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। তারপর আসামীমা মিথ্যা নাটক সাজিয়েছে। সুতরাং দ্রুত আসামি গ্রেপ্তার না হলে আন্দোলন আরও বেগবান করে করা হবে।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) রংপুরের পুলিশ পরিদর্শক আবু সায়েম জানান, মামলা তদন্ত অবস্থা আছে, আমরা এখনো ফাইনালি পোস্টমর্টেম পাইনি, পাবো হয়ত বা। আসামি তো এলাকায় নাই, আমরা চেষ্টা করতেছি।

প্রসঙ্গত, গত বছরের ১৯ জুলাই ব্রহ্মপুত্র নদে পরে নিখোঁজ হওয়ার এক দিন পর কলেজছাত্র জোবায়ের হোসেন আমিনের লাশ ভেসে ওঠে। বিকৃত লাশ উদ্ধারের পর পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা করা হয়। এরপর ওই বছরের ২১ জুলাই চিলমারী মডেল থানায় মো. সাইনান স্বচ্ছ (২১) ও মো. ইউসুফ আহম্মেদ জায়েদের (২১) নামে ও আরও ছয়-সাত অজ্ঞাত আসামি করে মামলা নথিভুক্ত করা হয়।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম