• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সিলেটের খবর

হবিগঞ্জের ডিসি দেবী চন্দকে প্রত্যাহার

প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩ ১২:০৭
আপডেট: বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩ ১২:০৭

 

নিউজ ডেস্ক
নির্বাচন কমিশনের নির্দেশনার পর হবিগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) দেবী চন্দকে প্রত্যাহার করা হয়েছে। দেবী চন্দকে কৃষি মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে বদলি করে বুধবার (২৭ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক নিয়োগ পেয়েছেন রংপুর স্থানীয় সরকারের উপ-পরিচালক মোছা. জিলুফা সুলতানা।

গত ২৫ ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে লেখা এক চিঠিতে নির্বাচন কমিশন জানায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে হবিগঞ্জের জেলা প্রশাসককে প্রত্যাহার করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছে।

এ অবস্থায় হবিগঞ্জের জেলা প্রশাসককে প্রত্যাহার করে তার জায়গায় উপযুক্ত কর্মকর্তাকে পদায়নের জন্য অনুরোধ জানানো হয় ওই চিঠিতে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম