• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

হরতালের সমর্থনে রাজধানীতে ছাত্রদলের মশাল মিছিল

প্রকাশ: শুক্রবার, ৫ জানুয়ারি, ২০২৪ ১১:০৮
আপডেট: শুক্রবার, ৫ জানুয়ারি, ২০২৪ ১১:০৮

 

নিউজ ডেস্ক
ভোট বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে ডাকা হরতালের সমর্থনে রাজধানীতে মশাল মিছিল করেছে ছাত্রদলের নেতাকর্মীরা।

শুক্রবার সন্ধ্যার পর বনানীর নৌবাহিনী হেডকোয়ার্টারের সামনে রাস্তায় আগুন জ্বালিয়ে অবরোধ ও মশাল মিছিল করে সংগঠনের নেতাকর্মীরা। এতে নেতৃত্ব দেন ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী রওনকুল ইসলাম শ্রাবণ।

আগামী ৬ জানুয়ারি সকাল ৬ থেকে ৮ জানুয়ারি পর্যন্ত ৪৮ ঘণ্টা হরতালের কর্মসূচি পালন করবে বিএনপি।

মশাল মিছিলে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি কামরুজ্জামান আসাদ, মো. মুতাছিম বিল্লাহ, মো. ঝলক মিয়া, রোকনউজ্জামান রোকন, সাইফুল ইসলাম সিয়াম, মো. সুরুজ মণ্ডল, জোবায়ের আল মাহমুদ রিজভী, মো. মহিউদ্দীন, নাজমুল হক হাবিব, মেহেরাব আহমেদ মাহবুব মাহি প্রমুখ।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম