• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

হাতিয়াতে হামলায় সাংবাদিকসহ আহত ৩০

প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬ ২:২২
আপডেট: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬ ২:২২

 

নোয়াখালী প্রতিনিধি
ছবি : প্রতিনিধি
নোয়াখালীর হাতিয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রকে কেন্দ্র করে সংঘর্ষে বিটিভির এক রিপোর্টারসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকে বিভিন্ন কেন্দ্রের বাহিরে দফায় দফায় এসব হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, চরঈম্বর বাংলা বাজার কেন্দ্র পরিদর্শন শেষে ফেরার পথে বিটিভির রিপোর্টার মিরাজ উদ্দিনের ওপর হামলা চালানো হয়। এতে তিনি ও তার সঙ্গে থাকা মোটরসাইকেল চালক সাকিব আহত হন। এছাড়া ওচখালী বাজার, বুড়িরচর, জাহাজমারা ও সোনাদিয়া ইউনিয়নেও হামলার অভিযোগ পাওয়া গেছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, প্রায় ৩০ জন চিকিৎসা নিয়েছেন, তাদের মধ্যে চারজন ভর্তি রয়েছেন।

হান্নান মাসুদের একাধিক সমর্থক অভিযোগ করে বলেন, বিভিন্ন জায়গায় তাদের নেতাকর্মীদের ভোট কেন্দ্রে যেতে বাদা দেওয়া হচ্ছে। অনেক জায়গায় এনসিপির কর্মীদের উপর হামলা করা হয়েছে। অনেককে হাসপাতালে পাঠানো হয়েছে। যানবাহন না থাকার কারনে অনেক লোককে স্থানীয় ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। এসব বিষয়ে প্রশাসনকে জানানো হয়েছে।

যোগাযোগ করা হলে হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার বিষয়টি শুনেছি। এতে কয়েকজন আহত হয়। তবে এসব ঘটনায় কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম