• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

হাসপাতালে চিকিৎসাধীন নাজিম উদ্দিনকে দেখতে গেলেন ডা. রফিক

প্রকাশ: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫ ১০:১১
আপডেট: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫ ১০:১১

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন বিএনপির শ্রম সম্পাদক এএম নাজিম উদ্দীনের শারীরিক অবস্থার খোঁজ নিতে বুধবার হাসপাতালে আসেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম।

অনিয়ন্ত্রিত ডায়াবেটিস ও ডান পায়ে ডায়াবেটিসজনিত নেক্রোটাইজিং ফ্যাসাইটিসে আক্রান্ত হয়ে প্রথমে বারডেম হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা গ্রহণ করেন নাজিম উদ্দিন।

পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডের ব্যাংককে যান এবং চিকিৎসা সেবা ব্যয়বহুল হওয়ায় পুনরায় দেশের চিকিৎসকদের উপর আস্থা রেখে তিনি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডাঃ আশরাফুল ইসলামের অধীনে ভর্তি হন। তার চিকিৎসার জন্য দুটি মেডিকেল বোর্ড গঠন করা হয় এবং মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী তার হাঁটুর উপরের অংশ পর্যন্ত এম্পুটেশনসহ তিনটি সফল অস্ত্রোপচার করা হয়।

উল্লেখ্য, তিনি গত [২৯ সেপ্টেম্বর] আশঙ্কাজনক অবস্থায় ভাস্কুলার সার্জারী বিশেষজ্ঞের তত্ত্বাবধানে বারডেমে ভর্তি হন। তখন তিনি তার অন্যান্য রোগের সঙ্গে সেপ্টিসেমিয়ায় আক্রান্ত হন। পরবর্তীতে তার শরীরে অ্যালবুমিন কমে যায়, রক্তে লবণের তারতম্যসহ নানান জটিলতা সৃষ্টি হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা অনেকটাই আশঙ্কামুক্ত।

চিকিৎসার প্রথম থেকেই তার চিকিৎসার সার্বিক খোঁজ খবর নিচ্ছেন বলে জানিয়েছেন ডা. রফিক।

নাজিম উদ্দিন ও তার পরিবার তার রোগমুক্তির জন্য দেশবাসীর দোয়া কামনা করেছেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম