• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

হাসিনা ও আ’লীগকে দেশের জনগণ কখনো মাফ করবে না: দুদু

প্রকাশ: শনিবার, ২৬ জুলাই, ২০২৫ ২:৩৩
আপডেট: শনিবার, ২৬ জুলাই, ২০২৫ ২:৩৩

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
শেখ হাসিনা ও আওয়ামী লীগকে দেশের জনগণ কখনো মাফ করবে না মন্তব্য করে বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, তারেক রহমান বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা— তারা কখনো অন্যায়ের সাথে আপোষ করেনি। কখনো করবে না। তাই বিএনপি জনগণের ম্যান্ডেট নিয়ে আগামীতে সরকার গঠন করবে এবং খুনি হাসিনার বিচার করবে।

শনিবার (২৬ জুলাই) জাতীয় প্রেসক্লাবের সামনে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের উদ্যোগে আওয়ামী লীগ দোসরদের বিচারের দাবিতে এক নাগরিক সমাবেশে তিনি এসব কথা বলেন।

দুদু বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় লুটপাটকারি, দুর্নীতিকারী, গণহত্যাকারী হচ্ছে শেখ হাসিনা ও আওয়ামী লীগ। শেখ হাসিনা ও আওয়ামী লীগকে যদি বিচার করা না হয় তাহলে স্বৈরাচারের বিরুদ্ধে গত ১৫ বছর যারা আন্দোলন করেছে, শহীদ হয়েছে এবং সব শেষ জুলাই- আগস্ট এ যারা অকাতরে জীবন দিয়েছে তাদেরকে অসম্মান করা হবে। যারা আহত হয়েছে তাদেরকে অসম্মান করা হবে। তাই এদের বিচার যত দ্রুত সম্ভব করতে হবে। এই সরকার যদি বিচার সম্পন্ন করতে না পারে তাহলে আগামীতে গণতান্ত্রিক পন্থায় নির্বাচনের মাধ্যমে, জনগণের ভোটের মাধ্যমে যারা ক্ষমতায় আসবে তারা এর বিচার করবে।

হাসিনা ও আওয়ামী লীগ শুধু লুটপাটকারি, খুনিই নয় সে ও তার দল হিটলারের অনুসারী মন্তব্য করে তিনি বলেন, শেখ হাসিনা ও আওয়ামী লীগ হচ্ছে দানব, আর এই দানবদের কারিগর হচ্ছে সাবেক বিচারপতি খায়রুল হক, একে বিচারপতি বলতেও ঘৃণা লাগে। মিডিয়া এখনো কেন তাকে প্রধান বিচারপতি সম্বোধন করে আমি বুঝি না। হাসিনা এবং খায়রুল হক বাংলাদেশের স্বাধীনতাকে অসম্মান করেছে, গণতন্ত্রকে অপমানিত করেছে।

ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, ও তারেক রহমান বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা— তারা কখনো অন্যায়ের সাথে আপোষ করেনি। কখনো করবে না। বিএনপি জনগণের ম্যান্ডেট নিয়ে আগামীতে সরকার গঠন করবে এবং খুনি হাসিনা, আওয়ামী লীগ এবং তার দোসরদের বিচার করবে। কখনো মাফ করবে না।

আয়োজক সংগঠনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান, কৃষকদলের সাবেক দপ্তর সম্পাদক এসকে সাদীসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম