• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

হিথ্রো বিমানবন্দরে ভিআইপি প্রটোকলে বের হবেন খালেদা জিয়া

প্রকাশ: মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫ ৪:১৫
আপডেট: মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫ ৪:১৫

 

আরিফ মাহফুজ, লন্ডন থেকে

আগামীকাল ৮ই জানুয়ারি বুধবার লন্ডনে পৌঁছাবেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। তাকে বহনকারী বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি লন্ডনের স্থানীয় সময় সকাল ১০টায় হিথ্রো বিমান বন্দরে অবতরণ করবে। বিমানবন্দরে তাকে ভিআইপি প্রটোকল প্রদান করবে হিথ্রো কর্তৃপক্ষ। যুক্তরাজ্য বিএনপির একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

বেগম খালেদা জিয়াকে বিমানবন্দরে অভ্যর্থনা জানাতে উপস্থিত থাকবেন চেয়ারপার্সনের বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও পুত্রবধূ ডাক্তার জোবাইদা রহমানসহ পরিবারের সদস্যরা। এছাড়া বিমানবন্দরে উপস্থিত থাকবেন যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীরা।

সূত্র জানিয়েছে, হিথ্রো বিমান বন্দর থেকে বিশেষ অ্যাম্বুলেন্সে খালেদা জিয়াকে সরাসরি পশ্চিম লন্ডনের ‘লন্ডন ক্লিনিক’ নামক একটি প্রাইভেট চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হবে এবং সেখানেই তার চিকিৎসা শুরু হবে।

এ ছাড়াও বেগম খালেদা জিয়ার সঙ্গে যাবেন তার প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান ফিসার, এসএম পারভেজ এবং গৃহকর্মী ফাতিমা বেগম ও রূপা শিকদারসহ কয়েকজন বিএনপি নেতা।

উল্লেখ্য, খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, হৃদরোগ ও কিডনি সমস্যাসহ নানা স্বাস্থ্য জটিলতায় ভুগছেন। শেখ হাসিনা সরকারের আমলে অসুস্থ খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে ১৮ বার আবেদন করেন। কিন্তু হাসিনা সরকার তাকে বিদেশে যেতে অনুমতি দেয়নি। গত ৫ই আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে মুখে হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। এরপর খালেদা জিয়াকে সকল মিথ্যা মামলা থেকে অব্যাহতি দিয়ে বিদেশে চিকিৎসার জন্য অনুমতি দেয়া হয়।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম