• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

আন্তর্জাতিক

হুথিদের দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করার দাবি সৌদির

প্রকাশ: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬ ৪:২৪
আপডেট: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬ ৪:২৪

হুথিদের দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করার দাবি সৌদির
 

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথিদের ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় নাজরান প্রদেশ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র দুটি ছোড়া হয়েছিল।

সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানান।

তিনি বলেন, ‘হুথি মিলিশিয়াদের ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করে সৌদি আরবের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সফলভাবে প্রতিহত ও ধ্বংস করেছে।’

আল-মালিকি আরও জানান, ক্ষেপণাস্ত্র ধ্বংসের পর সেগুলোর ধ্বংসাবশেষ বিভিন্ন স্থানে পড়েছে। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

এর আগে নাজরান প্রদেশে সম্ভাব্য বিপদের আশঙ্কায় সতর্কবার্তা জারি করে সৌদি বেসামরিক প্রতিরক্ষা বিভাগ। পরে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় সতর্কতা তুলে নেওয়া হয়।

উল্লেখ্য, ২০১৪ সালের সেপ্টেম্বরে হুথি বিদ্রোহীরা ইয়েমেনের রাজধানী সানা ও বেশ কয়েকটি এলাকা দখল করে নিলে দেশটিতে গৃহযুদ্ধ শুরু হয়। পরবর্তী সময়ে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারকে সমর্থন দিতে ২০১৫ সালের মার্চে সামরিক অভিযান শুরু করে সৌদি নেতৃত্বাধীন জোট।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইয়েমেনে সংঘাত আরও তীব্র হয়েছে। এ সময়ে সৌদি ভূখণ্ড লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে হুথিরা।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম