• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

২৯ মার্চ পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি ঘোষণা

প্রকাশ: রবিবার, ১৫ মার্চ, ২০২৬ ৬:১৮
আপডেট: রবিবার, ১৫ মার্চ, ২০২৬ ৬:১৮

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ২৯ মার্চ বেলা ৩টা পর্যন্ত মুলতবি ঘোষণা করেছেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।

রবিবার (১৫ মার্চ) সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিন শেষে এ মুলতবি ঘোষণা করেন স্পিকার।

স্পিকার বলেন, সংসদ অধিবেশন আগামী ২৯ মার্চ বেলা ৩টা পর্যন্ত মুলতবি করা হলো। আপনাদের সহযোগিতা করার জন্য ধন্যবাদ। সবাইকে অগ্রিম ঈদ মোবারক।

এর আগে, গত বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশন বসে।

সেদিন জামায়াত-এনসিপিসহ বিরোধী দলগুলোর ওয়াকআউটের মুখে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ভাষণ দেন। সংসদ অধিবেশনের পরবর্তী কার্যদিবসগুলোতে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা হবে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম