• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

৪৮তম বিসিএসে নিয়োগপ্রত্যাশী চিকিৎসকদের সড়ক অবরোধ

প্রকাশ: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫ ৫:০১
আপডেট: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫ ৫:০১

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
৪৮তম বিসিএস থেকে ৩৫০০ জনের অতিরিক্ত লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ এবং অপেক্ষমাণ চিকিৎসকদের নিয়োগ দেওয়ার দাবিতে অনশন কর্মসূচি পালন করছে ৪৮তম বিসিএস পরীক্ষায় নিয়োগপ্রত্যাশী চিকিৎসক ফোরাম। কর্মসূচির মধ্যেই জাতীয় প্রেস ক্লাবের সামনে সড়ক অবরোধ করেন তারা।

দেশের প্রান্তিক পর্যায়ে সরকারি হাসপাতালগুলোতে চলমান চিকিৎসক সংকট নিরসন এবং ৪৪, ৪৫, ৪৬, ৪৭তম বিসিএস পরীক্ষায় স্বাস্থ্য ক্যাডারে ওভারল্যাপিং সমস্যার যৌক্তিক সমাধানের লক্ষ্যে তাদের এ কর্মসূচি বলে জানা যায়।

সোমবার (২৭ অক্টোবর) সরেজমিনে জাতীয় প্রেসক্লাবের সামনে দেখা যায়, দাবি বাস্তবায়নে প্রেস ক্লাব থেকে কদম ফোয়ারামুখী সড়ক অবরোধ করেন তারা। এ সময় ‘আমাদের দাবি আমাদের দাবি, মানতে হবে মানতে হবে, আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম-ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

সড়ক অবরোধের ফলে প্রেস ক্লাব এলাকায় যানচলাচল বন্ধ হয়ে যায়। এছাড়া বিপুল সংখ্যক পুলিশকে সতর্ক অবস্থানে দেখা যায়।

পুলিশের পক্ষ থেকে সড়ক অবরোধ প্রত্যাহারের অনুরোধ জানালে বিকেল ৪টা ১২ মিনিট নাগাদ তারা অবরোধ প্রত্যাহার করে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম