• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

বিনোদন

৬০ বছর বয়সে দ্বিতীয় বিয়ে করলেন অভিনেতা আশিষ বিদ্যার্থী

প্রকাশ: শুক্রবার, ২৬ মে, ২০২৩ ২:০৫
আপডেট: শুক্রবার, ২৬ মে, ২০২৩ ২:০৫

 

বিনোদন ডেস্ক

৬০ বছর বয়সে দ্বিতীয় বিয়ে করলেন জনপ্রিয় অভিনেতা আশিষ বিদ্যার্থী। গতকাল কলকাতার এক ক্লাবে ছিমছাম অনুষ্ঠানের মধ্য ব্যবসায়ী রুপালি বড়ুয়ার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। রুপালি ও আশিষ আইনি বিয়ের মাধ্যমে নতুন জীবন শুরু করলেন। বিয়েতে উপস্থিত ছিলেন আশিষের বন্ধু-বান্ধব ও নিকট আত্মীয়রা। ৬০ বছর বয়সে দ্বিতীয়বার বিয়ে করে আশিষ সংবাদমাধ্যমকে বলেন, জীবনের এই পর্যায়ে এসে রুপালিকে বিয়ে করাটা এক অদ্ভুত অনুভূতি। জানা গেছে, কলকাতায় রুপালির একটি ফ্যাশন হাউজ রয়েছে। রুপালি বলেন, বহু আগে থেকেই আশিষকে চিনি। বন্ধুত্ব থেকেই শুরু। পরে দুজনে বিয়ে করার সিদ্ধান্ত নেই। এর আগে বর্ষীয়ান অভিনেত্রী শকুন্তলা বড়ুয়ার কন্যা রাজশী বড়ুয়াকে বিয়ে করেছিলেন অভিনেতা আশিষ।

সেই সংসারে তাদের একটি সন্তান রয়েছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম