• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ফিচার পোস্ট

মহিলা দলের তিন নেত্রীকে অব্যাহতি

প্রকাশ: সোমবার, ১১ এপ্রিল, ২০২২ ১২:২৮
আপডেট: সোমবার, ১১ এপ্রিল, ২০২২ ১২:২৮

মহিলা দলের তিন নেত্রীকে অব্যাহতি

সিনিয়র করেসপন্ডেন্ট

জাতীয়তাবাদী মহিলা দলের রাঙ্গামাটি জেলা শাখার তিন নেত্রীকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সোমবার (১১ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সংগঠনবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে জাতীয়তাবাদী মহিলা দল রাঙ্গামাটি জেলা শাখার সহ-সভাপতি মনোয়ারা বেগম, ১ নম্বর সদস্য মিনারা বেগম এবং ২ নম্বর সদস্য শাহিদা আক্তারকে সংগঠনের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।