• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আন্তর্জাতিক

নিউইয়র্কের ব্রুকলিনে গোলাগুলি, আহত ১৩

প্রকাশ: মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২ ৩:২৭
আপডেট: মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২ ৩:২৭

নিউইয়র্কের ব্রুকলিনে গোলাগুলি, আহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক

নিউইয়র্কের ব্রুকলিনের পাতাল স্টেশনে গোলাগুলিতে ১৩ জন আহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে ঘটনাটি ঘটে।

মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। কর্মকর্তারা বলছেন, এমন ঘটনা জননিরাপত্তাকে বিঘ্নিত করছে।

ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, আহতের মধ্যে বেশ কয়েকজন বন্দুকের গুলিতে আহত হয়েছে। তবে আহতদের অবস্থা সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সন্দেহভাজন বন্দুকধারী পলাতক রয়েছে। হামলাকারী কমলা রঙের কনস্ট্রাকশনের পোশাক পরহিত ছিলেন। কী কারণে গুলি চালানো হয়েছে সেটি জানা যায়নি।

ব্রুকলিন পুলিশের পক্ষ থেকে জানানো হয়, অন্তত ১৩ জন ব্যক্তিকে আহত অবস্থায় তারা উদ্ধার করেছেন। তাদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করার জন্য পার্শ্ববর্তী হাসপাতালে নেওয়া হয়েছে।

পুলিশের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, এই মুহূর্তে স্টেশনের ভেতরে কোনো সক্রিয় বিস্ফোরক নেই।

নিরাপত্তার জন্য ঘটনাস্থল এড়িয়ে যেতে বলেছেন নিউইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামসের মুখপাত্র।