• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ফিচার পোস্ট

যুবদল ও ছাত্রদলের ১৫ নেতা কারাগারে

প্রকাশ: মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২ ১১:৪৩
আপডেট: মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২ ১১:৪৩

যুবদল ও ছাত্রদলের ১৫ নেতা কারাগারে

কুমিল্লা

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মহানগর যুবদলের সভাপতি উৎবাতুল বারী আবু ও কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সাবেক ভিপি জসিম উদ্দিনসহ ১৫ জন নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার (১২ এপ্রিল) দুপুর ১ টায় কুমিল্লার আদালতে সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ আতাবুল্লাহ তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

এতথ্য নিশ্চিত করে আসামি পক্ষের আইনজীবী আ. হ. ম. তাইফুর রহমান বলেন, ২০১৮ সালের কু‌মিল্লার রানীর‌দিঘী পড়ে আত্মঘাতীমূলক কার্যকলাপ করা‌র পরিকল্পনা ও‌ চেষ্টা করার অপরা‌ধে বিশেষ ক্ষমতা আইনের দুইটি মামলায় তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মঙ্গলবার ছাত্রদল, যুবদল ও বিএনপির মোট ১৬ জন হাজিরা দিতে আসে। এদের মধ্যে ১৫ জনের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করা হয় এবং একজনকে জামিন দেয়া হয়।

মামলার আসামিরা হলেন আদর্শ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল কাইয়ুম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হান, ভিপি জসিম উদ্দিন, কাউন্সিলর সাখাওয়াতুল্লাহ শিপন, সাবেক কাউন্সিলর বিল্লাল, মহানগর যুবদলের সভাপতি উদবাতুল বারী আবু, যুবদ‌লের সহসভাপতি তারেক, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সালুর রহমান পাভেল, মনির হোসেন পারভেজ, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তোফায়েল, যুবদল নেতা টিটু সাহাসহ ১৫ জন

বিএনপির নেতৃবৃন্দরা দায়েরকৃত মামলাকে মিথ্যা বলে দাবি করেন । এই আদেশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রুত নিঃশর্ত মুক্তি চান।