• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

প্রবাস

মুফতি মাহফুজুল হক এর সাথে লন্ডনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশ: শনিবার, ১৬ এপ্রিল, ২০২২ ১২:৫২
আপডেট: শনিবার, ১৬ এপ্রিল, ২০২২ ১২:৫২

মুফতি মাহফুজুল হক এর সাথে লন্ডনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

লন্ডন প্রতিনিধি

যুক্তরাজ্য সফরত কাওমী মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এর মুহতারাম মহাসচিব, জামেয়া রাহমানিয়া আজিজিয়া এর প্রতিষ্ঠাতা শায়খুল হাদীস ইবনে শায়খুল হাদীস মুফতি মাহফুজুল হক হাফিজাহুল্লাহ এর সাথে লন্ডনের সর্বস্তরের উলামায়ে কেরামদের এক মতবিনিময় সভা গত ১০ এপ্রিল জামে দারুস সুন্নাহ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। টাওয়ার হ্যামলেটস কাউন্সিল‌ অব মস্কের চেয়ারম্যান প্রবীণ আলেম হাফিজ মাওলানা শামছুল হকের সভাপতিত্বে ও জামেয়া দারুস সুন্নাহ লন্ডন এর চেয়ারম্যান মাওলানা গোলাম কিবরিয়ার পরিচালনা অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় লন্ডনের বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও‌ প্রতিনিধিত্বশীল বিভিন্ন সংগঠনের শতাধিক আলেম উলামা অংশ গ্রহণ করেন। মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট আলেম দ্বীন দারুল উলুম ফর্ডোস্কার লন্ডন এর শায়খুল হাদীস মুফতি আব্দুর রহমান মনোহরপুরী, মাজাহিরুল উলুম লন্ডনের প্রিন্সিপাল মাওলানা ইমদাদুর রহমান আল মাদানী, মাওলানা আব্দুল কাদির সালেহ, ডক্টর মাওলানা শুয়াইব আহমদ, মাওলানা আশরাফ আলী, মাওলানা সাদিকুর রহমান, মাওলানা ফয়েজ আহমদ, মুফতি আব্দুল মুন্তাক্বিম, মাওলানা আলহাজ্ব আতাউর রহমান, মাওলানা সৈয়দ তামিম আহমদ, মাওলানা মামনুন মহিউদ্দিন, মুফতি ছালেহ আহমদ, প্রমূখ। মতবিনিময় সভায় শায়খুল হাদীস মুফতি মাহফুজুল হক বলেন, আলেম উলামাদের শুধু নিজের নিয়ে চিন্তা ও কাজ করলে চলবে না।নিজেদের সমাজ ও বিশ্ব মুসলিম উম্মাহকে নিয়ে চিন্তা ও কাজ করতে হবে। আমাদের নিজেদের ঈমান আকিদার সংরক্ষণের পাশাপাশি আমাদের আগামীর প্রজন্ম প্রিয় সন্তানদের ঈমান আকিদা সংরক্ষণের ব্যাপারে সচেষ্ট থাকতে হবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com