• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

কিছুক্ষণের মধ্যে সংঘর্ষ থেমে যাবে, প্রত্যাশা স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রকাশ: মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২ ৯:০৬
আপডেট: মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২ ৯:০৬

9369 1

কিছুক্ষণের মধ্যে সংঘর্ষ থেমে যাবে, প্রত্যাশা স্বরাষ্ট্রমন্ত্রীর

স্টাফ করেসপন্ডেন্ট

রাজধানীতে শিক্ষার্থীদের সঙ্গে নিউ মার্কেটের ব্যবসায়ীদের দফা দফায় সংঘর্ষ যে সংঘর্ষ চলছে তা কিছুক্ষণের মধ্যে থেমে যাবে বলে প্রত্যাশা করছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, ‘ যারা এগুলো ঘটিয়েছেন তাদের নিশ্চয়ই আইনের আওতায় আনা হবে।’

মঙ্গলবার (১৯ এপ্রিল) দুপুরে সচিবালয় সাংবাদিককদের এক প্রশ্নে জবাবে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

আসন্ন ঈদ-উল-ফিতরের আগে দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থতি পর্যালোচনা, গার্মেন্টস শ্রমিকদের বেতন-ভাতাদি পরিশোধ, সড়ক মহাসড়ক নিরাপদ ও যানজটমুক্ত রাখাসহ প্রাসঙ্গিক অন্যান্য বিষয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ঢাকা কলেজ এবং নিউ মার্কেটের ব্যবসায়ীদের মধ্যে যে ঘটনাটি আপনারা বললেন, অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি, একটা ছোটো-খাটো ঘটনা নিয়ে তর্কাতর্কি-মারামারি পর্যায়ে চলে আসছে। আমরা দেখছি, সহিংসতা হয়েছে। ইট-পাটকেল ছোড়াছুঁড়ি দেখছি, আমাদের নিরাপত্তা বাহিনী চরম ধৈর্যের সঙ্গে এগুলো লক্ষ্য করছেন এবং ব্যবস্থা নিচ্ছেন।’

তিনি বলেন, ‘আমরা শুনলাম ইট-পাটকেল ছোড়াছুঁড়িতে অনেকেই আহত হয়েছেন। সাংবাদিক আহত হওয়ার কথাও শুনেছি। ছাত্র এবং ব্যবসায়ীদের মধ্যে বেশ কয়েকজন হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য গিয়েছেন।’

‘আমাদের পুলিশ, কমিশনার সাহেব, আইজি সাহেব তাৎক্ষণিকভাবে যে ব্যবস্থা নিচ্ছেন, ঈদের মার্কেটও চলছে। সবকিছুর ওপর নজর রেখেই চরম ধৈর্য্যের সঙ্গে আমাদের পুলিশ কমিশনার, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কাজ করছেন, আইজি সাহেব তদারকি করছেন।’

এত দীর্ঘ সময় পরও কেন নিউ মার্কেট এলাকায় সংঘাত নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না- সেই প্রশ্ন মন্ত্রীর সামনে রেখেছিলেন সাংবাদিকরা।

উত্তরে তিনি বলেন, ‘আমরা আশা করছি, কিছুক্ষণের মধ্যেই এ ঘটনা কুল ডাউন হবে। যারা এ ঘটনার জন্য দায়ী তাদের আইনের মুখোমুখি হতে হবে।’

নিউ মার্কেটের ব্যবসায়ীরা অভিযোগ করেছেন, রাতের সংঘর্ষের সময় পুলিশ দ্রুত তৎপর হলেও সকালে নতুন করে সংঘর্ষ শুরু হলে পুলিশকে ততটা উদ্যোগী দেখা যায়নি।

এ বিষয়ে প্রশ্ন করলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সংবাদ সম্মেলনে উপস্থিত ঢাকার পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলামের দৃষ্টি আকর্ষণ করেন।

সকাল থেকেই নিউ মার্কেটে শিক্ষার্থী-ব্যবসায়ীদের ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। বেলা ১১টা পর আবারও রণক্ষেত্রে পরিণত হয় রাজধানীর নিউ মার্কেট এলাকা। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে এ সংঘর্ষে আরও ছড়িয়ে পড়ে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com