• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

কাশিমপুর কারাগারের হাজতির সঙ্গে বাদির বিয়ে

প্রকাশ: শনিবার, ২১ মে, ২০২২ ৩:৪৮
আপডেট: শনিবার, ২১ মে, ২০২২ ৩:৪৮

কাশিমপুর কারাগারের হাজতির সঙ্গে বাদির বিয়ে

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এ থাকা হাজতির সঙ্গে বিয়ে হয়েছে মামলার বাদির । উচ্চ আদালতের আদেশে শুক্রবার (২০ মে) বিকেলে বাদী ও আসামিপক্ষের স্বজন ও তাদের আইনজীবীদের উপস্থিতিতে এ বিয়ে সম্পন্ন হয়।

বর নাঈম মিয়া (২৩)  কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার দেওঘর গ্রামের শাহেদ মিয়ার ছেলে, কনের (১৯) বাড়িও একই এলাকায়।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর  ভারপ্রাপ্ত জল সুপার মোঃ নুরুন্নবী ভূঁইয়া জানান,  রাজধানীর মিরপুর থানায় দায়ের করা মামলায় গ্রেপ্তারের পর নাঈমকে ২০২০ সালে ঢাকা থেকে কাশিমপুর কারাগারে আনা হয়।

নারী ও শিশু নির্যাতন দমন আইনে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এ ২০২০ সাল থেকে বন্দি হাজতি নাঈম মিয়া। উচ্চ আদালতের নির্দেশে কারাগারের অফিস কক্ষে মামলার বাদি নির্যাতিতা তরুণীর সঙ্গে হাজতি নাঈম মিয়ার বিয়ে সম্পন্ন হয়।

শুক্রবার বিকেলে কারাগারের অফিস রুমে উভয় পরিবারের স্বজন ও আইনজীবীদের উপস্থিতিতে বিয়ে সম্পন্ন করা হয়। বিয়ের পর নববধূ বরের স্বজনদের সঙ্গে শ্বশুরবাড়ি চলে যান।