• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ফিচার পোস্ট

রাস্তা বন্ধ করে প্রেসক্লাবে বিএনপির বিক্ষোভ

প্রকাশ: সোমবার, ২৩ মে, ২০২২ ৬:২০
আপডেট: সোমবার, ২৩ মে, ২০২২ ৬:২০

রাস্তা বন্ধ করে প্রেসক্লাবে বিএনপির বিক্ষোভ

সিনিয়র করেসপন্ডেন্ট

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী কর্তৃক ‘হত্যার হুমকির’ প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করছে দলটি। আজ সোমবার (২৩ মে) জাতীয় প্রেসক্লাবের সামনের রাস্তা বন্ধ করে এই কর্মসূচি পালন করছে তারা।

ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ বিএনপি আয়োজিত এই বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম।

বিক্ষোভ সমাবেশে অংশ নিতে সকাল থেকেই ঢাকা বিভিন্ন ওয়ার্ডের বিএনপি ও দলটির অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা প্রেসক্লাবের সামনে জড়ো হতে থাকে। আর বিএনপির বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে অন্যান্য দিনের তুলনায় অতিরিক্ত পুলিশসহ সাদা পোশাকের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

বিক্ষোভ সমাবেশে অংশ নিয়ে বিএনপি নেতারা বলেন, জিয়া পরিবারের কিছু হলে ঢাকা মহানগর বিএনপি বসে থাকবে না। ঢাকা শহরসহ সারা দেশে কঠোর কর্মসূচি পালন করবো।

এদিকে, প্রেসক্লাবের সামনে সড়ক বন্ধ করে দেওয়ায় আশ-পাশের সড়ক তীব্র যানজটের সৃষ্টি হতেও দেখা গেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন অফিসগামী মানুষ।