• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ফিচার পোস্ট

সংযুক্ত আরব আমিরাত দূতাবাসে তারেক রহমানের অভিনন্দন  ও শোকবার্তা

প্রকাশ: মঙ্গলবার, ২৪ মে, ২০২২ ১০:১২
আপডেট: মঙ্গলবার, ২৪ মে, ২০২২ ১০:১২

সংযুক্ত আরব আমিরাত দূতাবাসে তারেক রহমানের অভিনন্দন  ও শোকবার্তা

নিজস্ব প্রতিবেদক

মহামান্য শেখ মুহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এর অভিনন্দন  বার্তাপত্র এবং সংযুক্ত আরব আমিরাতের সাবেক রাষ্ট্রপতি মরহুম শেখ খালিফা বিন জায়েদ আল নাহিয়ান এর প্রয়াণে শোকবার্তা পত্র বাংলাদেশে অবস্থিত সংযুক্ত আরব আমিরাত দূতাবাসে পৌঁছে দেয়া হয়।

আজ মঙ্গলবার (২৪ মে) বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও বিএনপির আন্তর্জাতিক কমিটির সদস্য ব্যারিস্টার মীর হেলাল এবং বিএনপির আন্তর্জাতিক কমিটির সদস্য ও বিএনপি মনোনীত ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন এর মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই দুই পত্র পৌঁছে দেন।